1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
Title :
প্রথম টেস্টের প্রথম ইনিংস: ৫৩ ওভারে ১৯৮ রানেই থামল অস্ট্রেলিয়া সিলেটে বাড়িওয়ালা মালিক দম্পতি খুন, অন্তরালে গৃহকর্মীর প্রেম কুষ্টিয়ায় নকল সিগারেটের কারখানায় অভিযান, ২ কোটি টাকার সিগারেট জব্দ স্বাধীনতা বিরোধী ও মৌলবাদের উত্থান রোধ করতে হবে নিউইয়র্কে জেএফকে বাংলাদেশি ওয়ার্কার্স ওয়েলফেয়ারের অভিষেক দারাজ বাংলাদেশে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে চালু হলো ফাস্ট ডেলিভারি ভুলতা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জে ট্রাস্ট ব্যাংকের ১২৬তম শাখার উদ্বোধন আইএফআইসি ব্যাংকের ঢাকা অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ; ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরে চালু হচ্ছে নারীদের জন্য বাস সার্ভিস

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো এনার্জিপ্যাক

  • আপডেট : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩, ১০.৩৫ পিএম
  • ২৮৩ Time View

টেকসই উন্নয়ন এবং জনসাধারণের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখার জন্য জলবায়ু ও পরিবেশ ক্যাটাগরিতে সম্মানসূচক এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড অর্জন করেছে এনার্জিপ্যাক।

এনার্জিপ্যাকের নিরাপদ পানি সরবরাহের উদ্যোগের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার প্রদান করা হয়েছে। সাসটেইনেবিলিটি ব্র্যান্ড ফোরাম অব বাংলাদেশ এবং এটুআই (অ্যাস্পায়ার টু ইনোভেট) এর যৌথ উদ্যোগে এ অ্যাওয়ার্ডের আয়োজন করা হয়।

জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো কাজ করে তাদের অসামান্য অবদানকে স্বীকৃতি স্বরূপ এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস এর আয়োজন করা হয়।

সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির (সিএসআর) অংশ হিসেবে “পান করলে নিরাপদ পানি, ভালো থাকবে আগামী’ এই প্রতিপাদ্য নিয়ে ২০১৭ সালের ডিসেম্বর থেকে এ প্রকল্পটি গ্রহণ করা হয়। বাংলাদেশের দক্ষিণ- পশ্চিমাঞ্চলে সুপেয় পানির সংকট প্রবল। এর কারণ হচ্ছে মূলত পানিতে অতিরিক্ত লবণাক্ততা। খুলনার দাকোপ উপজেলায় এই সমস্যা দূর করতে এবং বসবাসরত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে নিরাপদ পানি সরবরাহের উদ্যোগ গ্রহণ করে এনার্জিপ্যাক।

এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হুমায়ুন রশিদ বলেন, দীর্ঘস্থায়ী প্রভাব সৃষ্টি করে এমন উদ্যোগের মাধ্যমে মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে এনার্জিপ্যাক প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের দৃঢ় বিশ্বাস, একটি দায়িত্বশীল ব্যবসায়িক সত্তা হিসাবে আমরা সমাজ, জলবায়ু ও পরিবেশের টেকসই উন্নয়নের যে প্রতিশ্রুতি রয়েছে তা আমারা পালন করতে সক্ষম হব।

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস আমাদেরকে ভবিষ্যতে আরও জনবান্ধব পদক্ষেপ গ্রহণ করতে অনুপ্রাণিত করবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com