1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
Title :
ভৈরবের যুবক ইতালিতে সড়ক দুর্ঘটনায় নিহত ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড কুমিল্লা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার লভ্যাংশ ঘোষণা করেছে আছিয়া সি ফুডস আওয়ামী লীগ আর গণতান্ত্রিক রাজনীতিতে ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী কমিউনিটি ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের ৮৩তম সভা অনুষ্ঠিত সাফকো স্পিনিংয়ের মালিকানা পরিবর্তনে বিক্রি হচ্ছে ৯০ লাখ শেয়ার আইএফআইসি ব্যাংক ও ড্রিম স্কয়ার রিসোর্ট এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর হুন্দাই গ্রাহকদের অটো লোন সুবিধা প্রদানে ফেয়ার টেকনোলজি লিমিটেডের সাথে ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর চুক্তি স্বাক্ষর বীরগঞ্জ সরকারি কলেজে নবীনদের বরণ

এমকে ফুটওয়্যারের কিউআইওর আবেদন শুরু ১১ জুন

  • আপডেট : বুধবার, ২৪ মে, ২০২৩, ১.৪২ পিএম
  • ৩০৬ Time View

স্বল্প মূলধনী বোর্ডে কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিউআইও) জন্য অনুমোদন পাওয়া এমকে ফুটওয়্যার পিএলসির আবেদন গ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে। কোম্পানি প্রস্তুতি অনুসারে আগামী ১১ জুন আবেদন নেওয়া শুরু হবে। চলবে ১৫ জুন পর্যন্ত।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, কোম্পানটি কিউআইওর মাধ্যমে বাজার থেকে ১০ কোটি টাকা সংগ্রহ করবে। এই টাকা দিয়ে যন্ত্রপাতি ক্রয় ও ইস্যু ব্যবস্থাপনার খরচ মেটাবে।

উল্লেখ্য, চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি বিএসইসির ৮৫৮তম কমিশন সভায় এমকে ফুটওয়্যার পিএলসিকে কিউআইওর মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূলের এক কোটি শেয়ার ইস্যু করে যোগ্য বিনিয়োগকারীদের থেকে ১০ কোটি টাকা সংগ্রহের অনুমোদন দেয়। এরপর প্রস্তুতি গ্রহণ করে কিউআইওর আবেদনের দিন নির্ধারণ করেছে।

কোম্পানিটির ২০২১ সালের ১ জুলাই থেকে ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত সময়কালের আর্থিক বিবরণী অনুযায়ী ডাইলুটেড শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ৩.১৯ টাকা এবং শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) পুনর্মূল্যায়ন ছাড়া ১২.৯৫ টাকা।

এসএমই প্ল্যাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী ৩ বছর ইস্যুয়ার কোম্পানি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না।

কোম্পানির ইস্যু ব্যবস্থাপনা ও আন্ডার রাইটারের দায়িত্বে নিয়োজিত রয়েছে আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com