সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৯২০ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষস্থান দখলে নিয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (২৩ মে) বিএসসির ৩০ লাখ ৫৭ হাজার ১৭৬টি শেয়ার হাতবদল হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ৪১ কোটি ৭১ লাখ টাকা।
আবাসন খাতের ইস্টার্ন হাউজিংয়ের ৪০ কোটি ৯০ লাখ টাকার শেয়ার হাতবদল হওয়ায় কোম্পানিটি লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে।
তৃতীয় স্থানে থাকা ওষুধ খাতের কোম্পানি নাভানা ফার্মার আজ ৩১ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
মঙ্গলবার রুপালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন হয়েছে ২৭ কোটি ৬৮ লাখ টাকার। জেমিনি সি ফুডের এদিন ২৭ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।
ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের ২৩ কোটি ২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। ওষুধ ও রসায়ন খাতের আরেক কোম্পানি ওরিয়ন ইনফিউশনও আজ লেনদেনের শীর্ষ তালিকায় উঠে এসেছে। কোম্পানিটির ২২ কোটি ২২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।
এছাড়াও মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ১৮ কোটি ১০ লাখ, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ১৭ কোটি ৩৮ লাখ এবং এডভেন্ট ফার্মার ১৭ কাটি ১০ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।