সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজারে ৩৪৬টি প্রতিষ্ঠানের ৭০৭ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে শিপিং কর্পোরেশন লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (২২ মে) ডিএসইতে কোম্পানিটির ৩৮ লাখ ৩৭ হাজার ৫৫টি শেয়ার লেনদেন হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ৫২ কোটি ৪৩ লাখ টাকা।
লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের ৩৫ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২৩ কোটি ৭১ লাখ টাকার শেয়ার হাতবদল হওয়ায় তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ইস্টার্ন হাউজিং লিমিটেড।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো- রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন, মুন্নু সিরামিসক, জেমিনি সি ফুড, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, লিগ্যাসি ফুটওয়্যার এবং আমরা নেটওয়ার্কস লিমিটেড।