1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
Title :
সৌরবিদ্যুৎ উৎপাদন থেকে গৃহস্থালি পণ্য পরিচালনায় ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন অর্থমন্ত্রীর কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮১তম সভা অনুষ্ঠিত আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ টাঙ্গাইলে আলেমা ভাসানীর স্মরণসভায় বক্তারা, ‘রাজনীতি মানেই নিজের স্বার্থ বিসর্জন দিয়ে জনকল্যাণ করা’ ভিভো ওয়াই৩২ কিনে উপহার জেতার সুযোগ ডিজিটাল আর্থিক সেবার পরবর্তী ধাপ নিয়ে ৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত গৌরবময় পথচলার ৫০ বছর উদযাপন করল আইএফআইসি ব্যাংক টাঙ্গাইলে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপনে ব্যাপক প্রস্তুতি কুমিল্লা মেডিকেল কলেজে শয্যা হবে এক হাজার: কৃষিমন্ত্রী দেশে এক হাজার খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা করেছে সরকার—আসাদুল হাবিব দুলু

নারী দিবস উপলক্ষে ব্র্যাক ব্যাংক ‘তারা’র আকর্ষণীয় অফার

  • আপডেট : বুধবার, ২ মার্চ, ২০২২, ১০.০৪ পিএম
  • ৪৭৭ Time View

আন্তজার্তিক নারী দিবস ২০২২ উপলক্ষে ব্র্যাক ব্যাংকের উইমেন ব্যাংকিং ‘তারা’ নিয়ে এলো নানা আকর্ষণীয় অফার। ৮ মার্চ, ২০২২ থেকে ‘তারা’ ক্রেডিট কার্ড গ্রাহকবৃন্দের জন্য ইন্টারেস্ট রেট কমিয়ে ১৬% করা হবে, যা আগে ছিল ২০ %। পুরো মার্চ ২০২২ জুড়ে ইস্যুকৃত প্রিমিয়াম সেগমেন্টের ক্রেডিট কার্ডের নুতন গ্রাহকরা প্রথম বছরের বার্ষিক ফি’তে সম্পূর্ণ অর্থাৎ ১০০% ছাড় পাবেন।

পুরো মার্চ মাস জুড়ে লাইফস্টাইল, রেস্তোরাঁ, হেলথ ও বিউটি ক্যাটেগরির পার্টনার আউটলেটে ‘তারা’ কার্ডের গ্রাহকবৃন্দ ৫৫% পর্যন্ত ছাড় উপভোগ করবেন। ৭ থেকে ৯ মার্চ পর্যন্ত ‘চরকি’ এর সাবক্রিপশন ফি’তে সম্পূর্ণ অর্থাৎ ১০০% ছাড় পাবেন। শেফ’স টেবিল আউলেটে ৮% ছাড় পাবেন।

৯ থেকে ৩১ মার্চ পর্যন্ত ‘তারা’ কার্ডের গ্রাহকবৃন্দ শীর্ষ মার্চেন্টদের আউটলেটে কোনাকাটার ক্ষেত্রে এক হাজার বোনাস রিওয়ার্ড পয়েন্ট পাবেন। সকল ‘তারা’ কার্ডের গ্রাহক ৮ মার্চ কোনাকাটায় আট গুণ বেশি রিওয়ার্ড পয়েন্ট পাবেন।

আন্তজার্তিক নারী দিবস উদযাপন উপলক্ষে ৩ থেকে ১০ মার্চ পর্যন্ত ফেইসবুক পেইজে ‘তারা’#ব্রেকদ্যাবাইয়াস (#BreaktheBias) ক্যাম্পেইন পরিচালনা করবে, যাতে আছে পুরস্কার জেতার সুযোগ।

নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধির চলমান প্রচেষ্টার অংশ হিসেবে ‘তারা’ উজালা ও পারসোনা অ্যাকাডেমিতে প্রশিক্ষণ ফি’তে বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছে। আগামী ১১ মার্চ এফ-কমার্স উদ্যোক্তাদের জন্য ওয়ার্কশপ আয়োজন করবে।

ব্যাংকের রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান মো. মাহীয়ুল ইসলাম বলেন, “ব্র্যাক ব্যাংক সবসময় বিশেষ দিবস উপলক্ষে সেরা অফার নিয়ে আসে। অনেক ক্যাটেগরি ও পার্টনার নিয়ে আমাদের ‘তারা’ প্রপোজিশন গ্রাহকদের জন্য সবসময় আছে সর্বোকৃষ্ট সুবিধা দিয়ে থাকে। গ্রাহক কেন্দ্রিক ব্যাক হিসেবে ব্র্যাক ব্যাংক সবসময় নতুন নতুন সুবিধা নিয়ে আসে যাতে গ্রাহকবৃন্দ আনন্দময় অভিজ্ঞতা উপভোগ করতে পারেন। ”

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com