1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
Title :
তৌকীর আহমেদের নির্দেশনায় ১৪ আগস্ট আবারও মঞ্চস্থ হচ্ছে নাট্যকেন্দ্রের প্রযোজনা ‘তীর্থযাত্রী’ আশুলিয়া ইউপিতে ২০ লাখ টাকার বদলি বাণিজ্যের নেপথ্যে ‘বদলি সম্রাট’ আবুল কালাম আজাদ আমদানি ও এলসি সংক্রান্ত নির্দেশনা একীভূত করল বাংলাদেশ ব্যাংক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে দেশ গার্মেন্টস সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় ন্যাশনাল ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বাংলাদেশের প্রথম ইউটিলিটি-গ্রেড গ্রিড-ফর্মিং স্মার্ট স্ট্রিং ইনভার্টার ও এনার্জি স্টোরেজ সিস্টেম নিয়ে এল হুয়াওয়ে ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

সাপ্তাহিক দর বাড়ার শীর্ষে ট্রাস্ট ইসলামী লাইফ

  • আপডেট : শুক্রবার, ১৯ মে, ২০২৩, ১১.৫১ এএম
  • ৩৭৯ Time View

বিদায়ী সপ্তাহে (রবিবার থেকে বৃহস্পতিবার) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১০৯টির বা ২৭ দশমিক ১১ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছ। সপ্তাহটিতে ইউনিট দর সবচেয়ে বেশি বেড়েছে ‘এন’ ক্যাটাগরির কোম্পানি ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১১ টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৭ দশমিক ৬০ টাকায়।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৬ টাকা ৬০ পয়সা বা ৬০ শতাংশ। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলো- মেঘনা ইন্স্যুরেন্সের ৪৩ দশমিক ৮১ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৩২ দশমিক ৫৫ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৩২ দশমিক শূন্য ১ শতাংশ, ওয়াইম্যাক্স ইলেকট্রোডসের ৩১ দশমিক ২৮ শতাংশ, রুপালী লাইফ ইন্স্যুরেন্সের ২৫ দশমিক ১৬ শতাংশ, ইসলামী ইন্স্যুরেন্সের ২২ দশমিক ৬০ শতাংশ, সিমটেক্সের ২১ দশমিক ৬৯ শতাংশ, স্ট্যান্ডার্ড লাইফ ইন্সুরেন্সের ১৯ দশমিক ৯১ শতাংশ এবং সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ১৯ দশমিক ৫৩ শতাংশের শেয়ার দর বেড়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com