1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
Title :
কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করল এনসিপি, গঠন করল রাজনৈতিক পর্ষদ সিলেটে হামের মৃত্যু ছাড়িয়েছে ২০০শ-তে বলিয়ারপুরে মাদকবিরোধী যুব সংগঠনের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত অপ্রতিম হত্যা: চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট ফুলছড়িতে রেজুলেশন-দরপত্র ছাড়াই মাদরাসার সম্পদ বিক্রির অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর দেশীয় অস্ত্র তৈরি করে বিক্রির বিজ্ঞাপন, এসআরবির অভিযানে যুবক আটক ঐতিহ্যবাহী জীবনসঙ্গী খুঁজার বউমেলা এখন শুধু নামেই, আধুনিক যুগের কালের বিবর্তনে মিলন মেলায় রুপান্তরিত টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত আগামী পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের উদ্যোগ জাপানের মালদ্বীপে ব্যাংকিং সেবা বাড়াতে চায় বাংলাদেশ ব্যাংক

লেনদেনের শীর্ষে বাংলাদেশ শিপিং কর্পোরেশন

  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩, ৪.৪৬ পিএম
  • ৩২৬ Time View

সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ৯৩২ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন প্রায় অর্ধশত কোটি টাকার শেয়ার হাতবদল করে লেনদেনের শীর্ষস্থান দখলে নিয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (১৮ মে) ডিএসইতে বিএসসির ৩৬ লাখ ৬৭ হাজার ৬৭৬টি শেয়ার হাতবদল হয়েছে। লেনদেনকৃত শেয়ারের আর্থিক মূল্য ৪৯ কোটি ১৬ লাখ টাকা।

বিমা খাতের কোম্পানি রুপালী লাইফ ইন্স্যুরেন্স এদিন লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে। ডিএসইতে আজ কোম্পানিটির ৩৭ কোটি ৪০ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

লেনদেনের তালিকার তৃতীয় স্থানে থাকা ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের ২৬ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

খাদ্য ও আনুষাঙ্গিক খাতের জেমিনি সি ফুডের এদিন ২৪ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

বিমা খাতের অপর দুই কোম্পানি প্রভাতী ইন্স্যুরেন্স ও মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের যথাক্রমে ২১ কোটি ৭২ লাখ ও ২১ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

এছাড়াও ইস্টার্ন হাউজিংয়ের ১৯ কোটি ৯০ লাখ, মুন্নু সিরামিকসের ১৯ কোটি ৫৬ লাখ, সি পার্ল বিচ রিসোর্টের ১৮ কোটি ৫৮ লাখ এবং ইউনিক হোটেলের ১৫ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com