আনোয়ার গ্যালভানাইজিংয়ের পরিচালনা পর্ষদ থেকে দুই পরিচালককে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে নতুন করে একজন পরিচালক এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও নিয়োগ দিয়েছে কোম্পানিটি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আনোয়ার গ্যালভানাইজিংয়ের শাহীনা বেগম এবং হাসিনা বেগমকে কোম্পানির পরিচালক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁরা দুজন কোম্পানির কর্পোরেট পরিচালক আনোয়ার স্টিল মিলস লিমিটেডের (এএসএমএল) মনোনীত পরিচালক ছিলেন। একইসঙ্গে এএসএমএলের প্রতিনিধিত্ব করার জন্য আতাউর রহমানকে পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে আনোয়ার গ্যালভানাইজিং।
এছাড়াও একেএম জাবেদকে কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও পদে নিয়োগ দেওয়া হয়েছে।