1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনিয়ন ক্যাপিটাল পর্ষদ সভার তারিখ পুনর্নির্ধারণ করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫-এর সংশোধন সংক্রান্ত বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রেক্ষিতে কমিশনের স্পষ্টীকরণ আল-মদিনা ফার্মাসিউটিক্যালসের শেয়ারদর বৃদ্ধির তদন্তে বিএসইসি বালিয়ামারী বাজারে ঘর মেরামতে বাধা ও চাঁদা দাবির অভিযোগ কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারিসহ গ্রেপ্তার-৫ স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৯তম বোর্ড সভা অনুষ্ঠিত শেখ হাসিনা ও ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ

ভাসমানদের মুখে খাবার তুলে দেন একদল নারী সদস্য

  • আপডেট : শনিবার, ১৩ মে, ২০২৩, ৩.০৫ পিএম
  • ৩২৩ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: সপ্তাহ পেরিয়ে শুক্রবার আসলেই দুপুরের খাবারের জন্য অপেক্ষা থাকে ভাসমান পথশিশু ও বৃদ্ধারা। এক প্যাকেট ভালো খাবারের জন্য সপ্তাহের এই দিনটি যেন পথশিশুদের জন্য এক আনন্দের দিন। একবেলা খাবার পেয়ে খুশিতে তারা আত্মহারা আর অপেক্ষা আগামী শুক্রবারের অপেক্ষায়। 

এই পথশিশুদের খাবারের উদ্যোগ নেন ভৈরবের একটি সামাজিক সংগঠন সিস্টারহুড। এই সিস্টারহুডের মুল উদ্যোক্তা হালিমা তুজ স্নিগ্ধা নামে এক ভার্সিটি পড়ুয়া নারী। সাদিয়া অনামিকা, আকলিমা আঁখি, জান্নাত জাহান আরোহীসহ সে কয়েকজন নারীকে নিয়ে এ কার্যক্রম চালিয়ে যাচ্ছে গত এক বছর ধরে।এর পাশাপাশি অসহায় মানুষদেরকেও আর্থিক সহযোগিতা করার নজরি অহরহ।

প্রতি শুক্রবার দুপুরে ভৈরব শহরের রেলওয়ে স্টেশন, ভৈরব বাজার ও মেঘনা নদীর পাড়ের শতাধিক পথশিশু ও বৃদ্ধাদের খাবার নিয়মিত বিতরণ করায় শুক্রবার আসার অপেক্ষায় থাকে ওইসকল পথশিশুরা।

সিস্টারহুডের প্রতিষ্ঠাতা হালিমা তুজ স্নিগ্ধা বলেন, মাঝে মধ্যে কাজে বাজারে যাতায়াত করলে এই ভাসমান  মানুষগুলোকে দেখে আমার খুব কষ্ট লাগতো। 

তাদের মুখে হাসি দেখতে তাই সংগঠনের সদস্যদের উপস্থিতিতে এবং সহযোগিতায় প্রতি সাপ্তাহে একদিন,শুক্রবার ভাসমান ১০০ জন পথশিশু,বৃদ্ধদের মাঝে একবেলার খাবার পরিবেশ করে থাকি।নিজেরা রান্না করে অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণ করে আমরা আত্মতৃপ্তি পাই। প্রায় ১বছর ধরে আমরা এ কাজটি নিয়মিত করে যাচ্ছি। তাছাড়া বিভিন্ন অসহায় মানুষকেও সাধ্যমত আর্থিক সহযোগিতা করে যাচ্ছি। আমাদের এই মানবসেবা অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com