1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
Title :
ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ আছিয়া ধর্ষণ-হত্যা মামলার রায় ঘোষণা পিছিয়ে ৩১ আগস্ট ব্যাংক এশিয়ার ১০ লাখ ৬৩ হাজার শেয়ার বিক্রি করলেন উদ্যোক্তা পরিচালক কুমিল্লায় এসএসসি ফল পুনঃনিরীক্ষণে ৯১ হাজার আবেদন, হতবাক কর্তৃপক্ষ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ফু-ওয়াং ফুডস

ঢাকায় ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী খুন

  • আপডেট : বুধবার, ১০ মে, ২০২৩, ৮.৪৭ পিএম
  • ২৭১ Time View

স্টাফ রিপোটারঃ রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়ায় ছুরিকাঘাতে তাজুল (১৮) নামে এক এসএসসি পরীক্ষার্থী খুন হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে সায়েম (১৮) নামে আরেক পরীক্ষার্থী।

বুধবার (১০ মে) সন্ধ্যা ৬টার দিকে শনির আখড়া দনিয়া কলেজের সামনে এই ঘটনা ঘটে।

তাজুলকে হাসপাতালে নিয়ে যাওয়া প্রতিবেশী মো. রাব্বী জানান, শনিড় আখড়া কলেজের সামনে একটি মারামারির ঘটনা ঘটে। সেই ঘটনায় ছুরিকাঘাতে আহত হয় তাজুল ও সায়েম। পরে কিছু লোকজন তাদেরকে স্থানীয় সালমান হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক সন্ধ্যা ৭টার দিকে তাজুলকে মৃত ঘোষণা করেন।

নিহতের দুলাভাই মো. আশিকুর রহমান জানান, কদমতলী মুরাদপুর কুদার বাজার এলাকায় নিজেদের বাসা তাজুলের। তার বাবা মোশারফ হোসেন কাতার প্রবাসী। তাজুল দনিয়া একে স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছিল। আজকেও তার পরীক্ষা ছিল। পরীক্ষা দিয়ে দুপুরে বাসায় ফেরে সে। এরপর বিকেলে বন্ধুদের সাথে আড্ডা দিতে বাসা থেকে বের হয়। সন্ধ্যায় দনিয়া কলেজের সামনে কেউ তাকে ছুরিকাঘাত করেছে এমন খবর শুনতে পান।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, নিহতের বুকের বাম পাশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আহত সায়েমের মাথায় আঘাত রয়েছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com