1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনিয়ন ক্যাপিটাল পর্ষদ সভার তারিখ পুনর্নির্ধারণ করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫-এর সংশোধন সংক্রান্ত বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রেক্ষিতে কমিশনের স্পষ্টীকরণ আল-মদিনা ফার্মাসিউটিক্যালসের শেয়ারদর বৃদ্ধির তদন্তে বিএসইসি বালিয়ামারী বাজারে ঘর মেরামতে বাধা ও চাঁদা দাবির অভিযোগ কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারিসহ গ্রেপ্তার-৫ স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৯তম বোর্ড সভা অনুষ্ঠিত শেখ হাসিনা ও ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ

রাজবাড়ীতে বজ্রপাতে দুজনের মৃত্যু

  • আপডেট : বুধবার, ১০ মে, ২০২৩, ৮.০১ পিএম
  • ২৯০ Time View

নিজস্ব প্রতিনিধিঃ রাজবাড়ীর কালুখালী ও বালিয়াকান্দিতে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার (১০ মে) বিকেলে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের মদাপুর গ্রামের মৃত বাসুদেব সিংয়ের ছেলে কুমোদ সিং (৪৫) ও বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বিল পাকুরিয়া গ্রামের সামাদ জোয়াদ্দারের ছেলে ইমদাদুল জোয়াদ্দার (২৮)।

মদাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান মজনু জানান, বিকেলে বাড়ির পাশে ভুট্টা ক্ষেতে কাজ করছিলেন কুমোদ। হঠাৎই বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

অপরদিকে ইমদাদুলের স্বজনরা জানান, বিকেল ৪টার দিকে নিজ বাড়ি থেকে লিচু বাগান দেখার জন্য বের হন ইমদাদুল। এসময় বজ্রপাত শুরু হলে তিনি বাড়ি ফেরার উদ্দেশে দৌড় দেন। হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। স্বজনরা তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক সাইফুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।

রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। বজ্রপাতে সাধারণ মানুষের সচেতনতার জন্য কাজ করে যাচ্ছি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com