1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
Title :
ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার; দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

অপ্রোয়জনীয় ও অমূলক তথ্য বিশ্বাস করবেন না – শেখ শামসুদ্দিন আহমেদ

  • আপডেট : সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২, ৫.১১ পিএম
  • ৪৪২ Time View

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ বলেছেন অপ্রোয়জনীয় ও অমূলক তথ্যে বিশ্বাস করবেন না। এটা বিশ্বাস করে যেন বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে সজাগ থাকার জন্য বিনিয়োগকারীদের পরামর্শ দেন তিনি।

আজ (সোমবার) রাজধানীর হোটেল পূর্বাণীতে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) এবং বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটি মার্কেটের (বিএএসএম) যৌথ উদ্যোগে আয়োজিত ‘পুঁজিবাজারে মুদ্রানীতি ও রাজস্ব নীতির প্রভাব’ শীর্ষক কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে বিএসইসির এই কমিশনার এসব কথা বলেন।

বলেন, বিনিয়োগকারীদের স্বার্থ দেখার জন্য বর্তমান কমিশন সর্বাত্মক সচেষ্ট রয়েছে। মার্কেটের বা বিনিয়োগকারীদের ক্ষতি করে এমন কোন কিছু এই কমিশন কখনোই হতে দিবেনা।
তিনি বলেন, গত দুইদিনে সূচকের ২৭২ পয়েন্ট পতন হয়েছে, এটা ঠিক তবে এর কারণ হিসেবে সংবাদ মাধ্যমে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপট এবং নেগেটিভ ইক্যুইটি কে দায়ী করা হয়েছে যা সঠিক নয়।
তিনি আরও বলেন, দেশের অর্থনিতীতে ব্যাংকিং সেক্টরের ভূমিকা অনস্বীকার্য তবে ব্যাংকিং সেক্টর যে যায়গাটিতে ভূমিকা রাখার কথা সেই যায়গাটিতেই যদি রাখে তাহলে পুঁজিবাজার সহ সার্বিক অর্থনীতি লাভবান হবে। তবে খেলাপি ঋণ কমানো সহ আরও অনেক বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নজর দেয়া দরকার। সে যায়গায় তারা তা করতে পারছে কিনা সে বিষয়ে প্রশ্ন রয়েছে।

এসময় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ। এছাড়াও প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আবু আহমেদ, মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব নজিবুর রহমান, বিএসইসির সাবেক কমিশনার আরিফ খান, সিরডাপ এর পরিচালক (গবেষণা) মোহাম্মাদ হেলাল উদ্দিন, বাংলাদেশ ইন্সটিটিউট অফ ব্যাংকি ম্যানেজমেন্টের (বিআইবিএম) এর অধ্যাপক শাহ মোঃ আহসান হাবীব এবং সিএমজেএফ সভাপতি জিয়াউর রহমান। উক্ত অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিএএসএমের মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরী।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com