1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
Title :
দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ

বানিয়াচং দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত শতাধিক বাড়ি ঘর ভাংচুর

  • আপডেট : সোমবার, ৮ মে, ২০২৩, ৫.০১ পিএম
  • ২৫০ Time View

হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জের ধরে বানিয়াচং উপজেলা ভাইস চেয়ারম্যান ফারুক আমিন এবং আইনজীবী আব্দুল কাদির মিয়ার লোকজনের মধ্যে ঘন্টাব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১২ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি শান্ত করে। পুলিশসহ সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। এ সময় ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে।

গত সোমবার সকালে বানিয়াচং উপজেলার ১৫নং পৈলারকান্দি ইউনিয়নের কুমড়ি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে জানান, সংঘর্ষ থামাতে গিয়ে বিথঙ্গল পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই হুমায়ূন কবিরসহ ৫ জন পুলিশ সদস্য আহত হয়েছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে বলেও জানান অন্যদিকে।

আহতদের ব্যাপারে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোমিন উদ্দিন চৌধুরীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, সংঘর্ষের ঘটনায় আহত হয়ে ৭০ থেকে ৮০ জন রোগী সদর আধুনিক হাসপাতালে ভর্তি হয়েছেন। আহতদের কয়েকজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কুমড়ি গ্রামের বাসিন্দা বানিয়াচং উপজেলা ভাইস চেয়ারম্যান ফারুক আমিন এবং আইনজীবী আব্দুল হামিদের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার করা নিয়ে বিরোধ চলে আসছিলো। সম্প্রতি ভাইস চেয়ারম্যান ফারুক আমিন মানব পাচার মামলায় জেল হাজতে যান।

এতে অ্যাড: আব্দুল হামিদ আদালতে তার বিপক্ষে আইনজীবী হিসেবে লড়েন। এরপর থেকে তাদের বিরোধ আরও প্রকট আকার ধারণ করে সাবেক (মেম্বার) মন্তাজ মিয়া ও হাফিজ মাস্টারসহ এলাকার গন্যমান্য বিষয়টি সামাজিক ভাবে সমাধানে উভয় পক্ষের লোকজনের সাথে আলাপ আলোচনা করে ৭মে রোববার সকাল ১০টায় শালিসের দিনক্ষণ ঠিক করা হয়। কিন্তু সকাল সাড়ে ৯টার দিকে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে এডঃ আব্দুল হামিদ মিয়া ও ভাইস চেয়ারম্যান ফারুক আমিনর লোকজন সংঘর্ষে লিপ্ত হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com