শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
লাকসামে জামিয়া ইসলামিয়া জমিরিয়া নাছিরুল উলুম মাদ্রাসায় কিতাব বিভাগ উদ্বোধন ও ছবক অনুষ্ঠান অনুষ্ঠিত শিক্ষার্থীদের মোবাইল আসক্তি ও বখাটেপনা রোধে ফরিদপুরের এসপির কঠোর হুঁশিয়ারি ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: অর্থমন্ত্রী সংসদে আরও ১০ বিল পাস, অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ আইনে রূপ নিচ্ছে ৮ মাসে বাণিজ্য ঘাটতি ১৬.৯১ বিলিয়ন ডলার, চাপে অর্থনীতি দুই বিমানবন্দরে অভিযান: প্রায় ৯২ লাখ টাকার অবৈধ সিগারেট ও ভ্যাপ জব্দ ট্রাম্পের হুমকি বনাম বাস্তবতা: ইরান ইস্যুতে গোপনে যুদ্ধবিরতির চেষ্টা হোয়াইট হাউসের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করল ন্যাশনাল টিউবস সিটি ব্যাংকের ৩০% লভ্যাংশ ঘোষণা, নগদ ১৫% ও বোনাস ১৫% কুমিল্লা কোতয়ালী থানা পুলিশের অভিযানে ১১৯০ পিছ ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

এবার দুবাই যাচ্ছে জেএমআইয়ের সিরিঞ্জ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫৪৭ Time View

এবার দুবাই যাচ্ছে জেএমআইয়ের সিরিঞ্জ। এর আগে, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও নেপালে ব্যাপক হারে জেএমআইয়ের সিরিঞ্জ রফতানি হয়েছে।

এদিকে, চলতি বছরে জুলাই থেকে সেপ্টেম্বর- তিন মাসে রফতানি হবে মোট সাড়ে চার কোটি পিস অটো ডিজেবল (এডি) সিরিঞ্জ। এজন্য জাতিসংঘের শিশু উন্নয়ন তহবিলের কাছ থেকে (ইউনিসেফ) ক্রয়াদেশ হাতে পেয়েছে জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিক্যাল ডিভাইসেস লিমিটেড (জেএসএমডিএল)।

আজ রোববার (২৮ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এই প্রতিষ্ঠানটি। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ২০২৩ সালের জুন পর্যন্ত সিরিঞ্জ সরবরাহ করতে জেএমআইকে চাহিদাপত্রও দিয়েছে ইউনিসেফ।

জানা গেছে, করোনার টিকা দেওয়ার জন্য ব্যবহৃত অটো ডিজেবল (এডি) সিরিঞ্জ এক ধরনের বিশেষায়িত পণ্য, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার পিকিউএস সনদ নিয়ে বিশ্বের অল্প সংখ্যক প্রতিষ্ঠান উৎপাদন করে থাকে। করোনা মহামারীর কারণে বিশ্বব্যাপী এ পণ্যটির সরবরাহ সংকট চলছে। দেশের একমাত্র এডি সিরিঞ্জ তৈরিকারক প্রতিষ্ঠান জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিক্যাল ডিভাইসেস লিমিটেড।

জেএসএমডিএল-এর কর্মকর্তারা জানান, দেশের চাহিদা মিটিয়ে দীর্ঘদিন ধরে বিদেশে সিরিঞ্জ রফতানি করছেন তারা। এ বছর বিশ্ববাজারে আরও শক্ত অবস্থান দখল করে নিতে চায় প্রতিষ্ঠানটি। যেহেতু করোনার সংক্রমণের ফলে টিকাদানে ব্যবহৃত বিশেষ ধরণের অটো-ডিজেবল সিরিঞ্জের (০.৫এমএল) চাহিদা বেড়ে গেছে। তাই এ ধরনের সিরিঞ্জের উৎপাদন ক্ষমতা বাড়ানোয় প্রায় সোয়া পাঁচ কোটি টাকার নতুন বিনিয়োগ করেছে প্রতিষ্ঠানটি। ফলে ০.৫ এমএল অটো ডিজেবল সিরিঞ্জের উৎপাদন ক্ষমতা প্রায় ৩৩ শতাংশ বেড়ে যাচ্ছে।

২০১২ সাল থেকে জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিক্যাল ডিভাইসেসের রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সনদ। যার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে পণ্য রফতানি করতে পারে প্রতিষ্ঠানটি। গত জুনে বৈশ্বিক গবেষণা প্রতিষ্ঠান মার্কেটস অ্যান্ড রিসার্চ ডট বিজ প্রকাশিত গবেষণায় ২০২০ সালের গ্লোবাল অটো ডিজেবল (এডি) সিরিঞ্জ ইনজেক্টর মার্কেট-এ আধিপত্যকারী প্রতিষ্ঠানের তালিকায় নাম ওঠে আসে জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেড-এর। এছাড়াও চলতি বছরের মার্চে নিউ ইয়র্ক রির্পোটসের এক প্রতিবেদনেও গ্লোবাল মার্কেট লিডারদের তালিকায় শীর্ষ অবস্থান অর্জন করে প্রতিষ্ঠানটির উৎপাদিত এডি সিরিঞ্জ।

জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস পুঁজিবাজারে তালিকাভূক্ত একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে রয়েছে জাপানের বহুজাতিক প্রতিষ্ঠান নিপ্রো করপোরেশনের বিনিয়োগ। এই প্রতিষ্ঠানটি ২০০৬ সাল থেকে সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে (ইপিআই) নিরবচ্ছিন্নভাবে সিরিঞ্জ সরবরাহ করে আসছে। বিগত দেড় দশকের বেশি সময় ধরে দেশে এক দিন থেকে ১৪ বছর বয়সী শিশুদের টিকাদানে সব সিরিঞ্জ সরবরাহ করেছে জেএমআই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS