1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে আটক ৬১

  • আপডেট : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২, ১১.৫৯ এএম
  • ৩৩০ Time View

রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৬১ জনকে গ্রেপ্তার করেছে। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতদের কাছ থেকে ৩৫৪৯ পিস ইয়াবা, ১৪.৫ গ্রাম ৯৩ পুরিয়া হেরোইন, ৭ কেজি ২৯০ গ্রাম গাঁজা ও ১৮০ বোতল ফেন্সিডিল উদ্ধারমূলে জব্দ করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে রোববার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৪টি মামলা রুজু হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com