1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
Title :
নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও শিক্ষা বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক চুয়াডাঙ্গার ৩২তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মেহেদী শাহরিয়ার টাঙ্গাইলে প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় বাজার ব্যবস্থাপনায় প্রতিযোগিতা থাকবে সিন্ডিকেট নয়

জনগণের মুখ বন্ধের পাঁয়তারা করছে সরকার

  • আপডেট : সোমবার, ১ মে, ২০২৩, ৯.৫৬ পিএম
  • ২২৯ Time View

সরকার জনগণের মুখ বন্ধ করতে নানা পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

সোমবার (১ মে) মহান মে দিবস উপলক্ষে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে জাতীয় শ্রমিক পার্টি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। 

জিএম কাদের বলেন, ‘গণমাধ্যমের মুখ বন্ধ করে রাখা হয়েছে। কথা বললেই গুম করে দেয়া হচ্ছে। এর থেকে মুক্তির জন্য শ্রমিকদেরই এগিয়ে আসতে হবে। সামনে সংগ্রাম আছে, আন্দোলন আছে। তাই প্রস্তুত থাকতে হবে। যে অধিকার পেতে মুক্তিযুদ্ধ করেছি, সে অধিকার পেতে আবারও সংগ্রাম করতে হবে।’

শ্রমিক দিবসে শ্রমিকের অবস্থান সম্পর্কে তিনি বলেন, শ্রমিকরা অনেক খারাপ অবস্থানে আছে। তারা ক্রীতদাসে পরিণত হয়েছে। শ্রমিকের রক্ত চুষে উন্নয়ন করা হচ্ছে। শ্রম আইন বাস্তবায়নে সরকার এগিয়ে আসছে না।

সরকার গার্মেন্টস মালিকদের মাথায় তেল দিচ্ছে বলে অভিযোগ করে জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, এর কারণ হলো, তাদের কাছে নগদ টাকা পাওয়া যায়। আরএমজি খাতে প্রতিযোগিতার নামে শ্রমিকদের শোষণ করা হচ্ছে। শ্রমিকদের পুরোনো সময় ফিরিয়ে দেয়ার আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com