1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
Title :
নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও শিক্ষা বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক চুয়াডাঙ্গার ৩২তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মেহেদী শাহরিয়ার টাঙ্গাইলে প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় বাজার ব্যবস্থাপনায় প্রতিযোগিতা থাকবে সিন্ডিকেট নয়

রমজানের পর আবারও রাজপথে বিএনপি

  • আপডেট : সোমবার, ১ মে, ২০২৩, ২.২৭ পিএম
  • ২৮৩ Time View

রমজানের পর বিভিন্ন দাবি নিয়ে আবারও রাজপথে নামতে যাচ্ছে বিএনপি। সোমবার (০১ মে) আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নয়াপল্টনে দুপুর আড়াইটায় সমাবেশ ও র‌্যালী করবে দলটি।

সমাবেশ শুরু আগে থেকেই নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ঘিরে সমবেত হতে থাকেন নেতাকর্মীরা। এ সময় নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদসহ শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।

সমাবেশস্থলে ঢাকা মহানগর, জেলা, উপজেলা ও আশপাশের এলাকা থেকে ব্যানার ফেস্টুন হাতে অবস্থান নিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। শ্রমিক দলের সমাবেশ হলেও ছোট ছোট মিছিলে দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও আসেন নয়াপল্টনে।

সমাবেশ শুরুর আগে জড়ো হওয়া নেতাকর্মীরা শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার দাবি জানান। একইসঙ্গে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিও করেন তারা।

দলটির নেতারা অভিযোগ করেন, একদলীয় শাসনব্যবস্থা ধরে রাখতে সরকার বিরোধী নেতাকর্মীদের ওপর অমানবিক নির্যাতন চালিয়ে গ্রেফতার-হয়রানি করছে।

শ্রমিক সামাবেশ হলেও নেতারা আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে বলে দাবি জানান। তত্ত্বাবধায়ক ছাড়া কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।

সমাবেশ শেষে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালী শুরু হয়ে শান্তিনগর মোড় ঘুরে আবারও কার্যালয়ের সামনে এসে শেষ হওয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com