1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
Title :
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ৫ম দিনে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা মিথ্যা বক্তব্য প্রত্যাহার করলেন চলচ্চিত্র পরিচালক রাইসুল ইসলাম অনিক ক্ষমতার পালাবদলে নাম বদলে গেছে সিলেট চন্ডীপুল গোলচত্বর সহ অন্যান্য স্থাপনার সপ্তাহের শেষ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট এলায়েন্স জেএমআই ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শনে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ৪৩তম এজিএম সম্পন্ন সুশাসন জোরদার, প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সম্প্রসারণ এবং টেকসই মূলধন কাঠামো গঠনের অঙ্গীকার চট্টগ্রাম হালিশহরে মিঃ ডি আই ওয়াই – এর ১৬তম আউটলেট উদ্বোধন

তরুণরাই রূপকল্প ২০৪১ এর নেতৃত্ব দেবে: প্রধানমন্ত্রী

  • আপডেট : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২, ৩.২৩ পিএম
  • ৭১৯ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নতুন প্রজন্ম দেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে কেননা তরুণরা রূপকল্প ২০৪১ বাস্তবায়নের অগ্রদূত।

তিনি আশা প্রকাশ করে বলেন,‘দেশপ্রেমের চেতনায় ও জাতির পিতার আদর্শে উদ্বুদ্ধ নতুন প্রজন্ম বাংলাদেশকে সমৃদ্ধির পথে নিয়ে যাবে।’

বৃহস্পতিবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের (আইএমএলআই) মিলনায়তনে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘মুজিব বর্ষে’ প্রকাশিত ১১টি বইয়ের মোড়ক উন্মোচনকালে শেখ হাসিনা এ কথা বলেন। তিনি সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি এতে যোগ দেন।

শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশকে একটি সমৃদ্ধ ও মর্যাদাপূর্ণ দেশ হিসেবে গড়ে তুলতে সরকার রূপকল্প ২০৪১ প্রণয়ন করেছে। নতুন প্রজন্ম সেই সূত্র ধরে দেশকে এগিয়ে নিয়ে যাবে। আমরা ধীরে ধীরে উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে পরিণত হব।’

তিনি বলেন,‘ ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত দেশে পরিণত করা কঠিন কাজ হবে না। ইনশাআল্লাহ, আমরা তা পারব।’

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার ২০০৯ থেকে ২০২২ সাল পর্যন্ত দারিদ্র্য হ্রাস, সাক্ষরতার হার বৃদ্ধি এবং খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে দেশে ব্যাপক পরিবর্তন আনতে সক্ষম হয়েছে।আমরা আধুনিক প্রযুক্তির ব্যবহারকে গুরুত্ব দিয়েছি এবং সেই লক্ষ্যে আমরা সফলও হয়েছি।

শেখ হাসিনা বলেন, উন্নয়ন আজ আর নগরকেন্দ্রিক নয় কেননা সরকার তৃণমূল পর্যায় থেকে উন্নয়নের ওপর নজর দিচ্ছে।

প্রধানমন্ত্রী ‘বঙ্গবন্ধু স্কলার’ বৃত্তি প্রদান করেন ও ‘বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ’ প্রতিযোগিতার চূড়ান্ত বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

প্রধানমন্ত্রীর পক্ষে নির্বাচিত ১৩ জন মেধাবী শিক্ষার্থীকে ‘বঙ্গবন্ধু স্কলার’ বৃত্তি ও ‘বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ’ প্রতিযোগিতার চূড়ান্ত বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

—ইউএনবি

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com