1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনিয়ন ক্যাপিটাল পর্ষদ সভার তারিখ পুনর্নির্ধারণ করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫-এর সংশোধন সংক্রান্ত বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রেক্ষিতে কমিশনের স্পষ্টীকরণ আল-মদিনা ফার্মাসিউটিক্যালসের শেয়ারদর বৃদ্ধির তদন্তে বিএসইসি বালিয়ামারী বাজারে ঘর মেরামতে বাধা ও চাঁদা দাবির অভিযোগ কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারিসহ গ্রেপ্তার-৫ স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৯তম বোর্ড সভা অনুষ্ঠিত শেখ হাসিনা ও ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ

এক মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল আরেক মোটরসাইকেল আরোহীর

  • আপডেট : রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩, ১২.৩১ এএম
  • ৩৫৬ Time View


ঢাকা প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে এক মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল কাজী সিয়াম (২৪) নামের আরেক মোটরসাইকেল আরোহীর। এ ঘটনায় দুই মোটরসাইকেলের আরো দুই আরোহী আহত হয়েছে।

শনিবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার কালীগঞ্জ-দোলান বাজার সড়কের পৈলানপুর বটতলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিয়াম উপজেলার বক্তারপুর ইউনিয়নের খৈকড়া গ্রামের মৃত কাজী রুহুল আমিনের ছেলে। 

নিহতের বড় ভাই কাজী রুবেলের বরাত দিয়ে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম জানান, দুপুরে টঙ্গী থেকে এক সহকর্মীকে নিয়ে বাড়িতে আসে সিয়াম। বাড়িতে খাওয়া-দাওয়া শেষে টঙ্গী যাচ্ছিল তারা। কালীগঞ্জ-দোলান বাজার সড়কের পৈলানপুর বটতলা এলাকায় গেলে দ্রুত গতির একটি মোটরসাইকেল সিয়ামদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে সিয়াম ও আলামিন পড়ে যায়। এ সময় ধাক্কা দেওয়া মোটরসাইকেলের আরোহী আতাউরও পড়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন। আহত আলামিন ও আতাউরকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, খবর পেয়ে নিহতের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে থানায় নিয়ে আসা হয়। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্থান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com