1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
Title :
নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও শিক্ষা বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক চুয়াডাঙ্গার ৩২তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মেহেদী শাহরিয়ার টাঙ্গাইলে প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় বাজার ব্যবস্থাপনায় প্রতিযোগিতা থাকবে সিন্ডিকেট নয়

ঈদের দিনে দেশবাসীকে যে বার্তা দিলেন খালেদা জিয়া

  • আপডেট : রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩, ১২.২৭ এএম
  • ৩০০ Time View

ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি দেশের মঙ্গল ও গণতন্ত্রের জন্য দেশবাসীকে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

শনিবার (২২ এপ্রিল) বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খালেদা জিয়ার এ বার্তা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ। চিকিৎসকরা তার স্বাস্থ্যের বিষয়টি দেখভাল করছেন। আমরা ঈদে একবার দেখার সুযোগ পাই। সে ধারাবাহিকতায় আজ তার সঙ্গে আমাদের কথা হয়েছে। দীর্ঘদিন পর দেখা হওয়ায় আজ আমরা আবেগ আপ্লুত।

সাক্ষাৎকালে দেশের জনগণ ও দলের নেতাকর্মীদের বিষয়ে খালেদা জিয়া খোঁজ নিয়েছেন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‌‘তিনি (খালেদা জিয়া) দেশের ও দলের মানুষের কথা ভাবেন। তিনি দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতি, নিম্ন আয়ের মানুষের জীবন ধারণের কষ্টের কথা আমাদের কাছে জানতে চেয়েছেন। পাশাপাশি দলের নেতাকর্মী যাদের অন্যায়ভাবে জেলে রাখা হয়েছে তাদের বিষয়েও চেয়ারপারসন খোঁজ নিয়েছেন।’   

দেশ ও জগণের ভবিষ্যৎ নিয়ে খালেদা জিয়া ভাবছেন বলে জানান বিএনপির মহাসচিব।

এছাড়া জলবায়ুর পরিবর্তনে দেশের মানুষের যে কষ্ট হচ্ছে তা নিয়েও খালেদা জিয়ার সঙ্গে কথা হয় বলে জানান তিনি।

এ সময় দেশবাসীকে বিএনপি চেয়ারপারসন কোনো বার্তা দিয়েছেন কি না জানতে চান উপস্থিত সাংবাদিকরা। উত্তরে মির্জা
ফখরুল বলেন, ‘তিনি (খালেদা জিয়া) বলেছেন দেশের মানুষ যেন ভালো থাকে। দেশের মঙ্গল ও গণতন্ত্রের জন্য যেন তারা কাজ করেন, এমন বার্তাই দিয়েছেন তিনি।’

এরআগে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন দলটির শীর্ষ নেতারা। শনিবার (২২ এপ্রিল) সন্ধ্যায় গুলশানে বিএনপি নেত্রীর বাসভবনে দেখা করতে যান তারা।

এ সময় মির্জা ফখরুল ছাড়াও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

এছাড়া বিকেলে গুলশানে বিএনপি নেত্রীর বাসভবনে দেখা করতে যান তার নিকট আত্মীয়রা। দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত খালেদা জিয়ার বাসভবনে অবস্থান করেন তার ছোটভাই শামীম ইস্কান্দার ও তার স্ত্রী কানিজ ফাতেমা এবং আরেক ভাই মরহুম সাঈদ ইস্কান্দারের স্ত্রী নাসরিন ইস্কান্দার। এ সময় আরও ছিলেন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর শাশুড়ি ও তার দুই ছেলে।

এদিকে, দাদি খালেদা জিয়ার সঙ্গে ঈদ করতে যুক্তরাজ্য থেকে ঢাকায় এসেছেন আরাফাত রহমান কোকোর দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমান। বৃহস্পতিবারই (২০ এপ্রিল) ঢাকায় আসেন তারা। এর আগে, গত ২১ মার্চ ঢাকায় আসেন কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি। এদিন বিকেলে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে বেগম খালেদা জিয়ার পুত্রবধূ শর্মিলা রহমান সিঁথি ও তার মেয়েরা বিকেল ৪টা ২০ মিনিটে বিএনপি নেত্রীর বাসা ত্যাগ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com