বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
কলমাকান্দা উপজেলা চেয়ারম্যান নির্বাচন করবেন এনসিপি নেতা আহমদ শফী ২০২৬ সালে নবায়নযোগ্য বিদ্যুৎ খাতের ১০টি প্রবণতার বিষয়ে হুয়াওয়ের পূর্বাভাস ক্যাশ রেমিট্যান্স গ্রহণ করে মোটর সাইকেল পেলেন শরীয়তপুরের রেনু বেগম ট্রান্সকম ডিজিটালের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশে বাজার উপস্থিতি আরও জোরদার করলো LG ফরিদপুরে অস্ত্রসহ রাজবাড়ীর শীর্ষ সন্ত্রাসী মাধব ঘোষ গ্রেপ্তার সুনামগঞ্জে পর্যটকদের নতুন আকর্ষণ ‘বাচ্চু নগর’: পাহাড় আর ফুলের মিতালীতে মুগ্ধ দর্শনার্থী কুমিল্লা চান্দিনা বাসচাপায় এক নারী নিহত কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারে দগ্ধ ৪ মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজারে আকস্মিক পরিদর্শন বাণিজ্যমন্ত্রীর ব্যাংকিং খাতের সংস্কার অব্যাহত থাকবে: অর্থ ও পরিকল্পনামন্ত্রী

জাতীয় ঈদগাহ ময়দান কেন্দ্রিক ডিএমপির ট্রাফিক নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩
  • ২৩১ Time View

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে গমনাগমন বিষয়ে ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক রমনা বিভাগ।

শুক্রবার (২১ এপ্রিল) এ ট্রাফিক নির্দেশনা জারি করা হয়।

ট্রাফিক নির্দেশনা
যে সব রাস্তায় ডাইভারশন থাকবে: জিরো পয়েন্ট ক্রসিং, মৎস্য ভবন ক্রসিং, সরকারি কর্মচারি হাসপাতালের মোড়, দোয়েল চত্বর ক্রসিং, প্রেসক্লাব লিংক রোড, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পিছনের গলি, ইউবিএল ক্রসিং ও কন্ট্রোলরুম গ্যাপ।

সাধারণ কার পার্কিংয়ের স্থানসমূহ:
মৎস্য ভবন হতে শাহবাগ, আইইবি’র ভেতরে পার্কিং, কার্পেট গলি, দোয়েল চত্বর ব্যারিকেডের বাইরে, ফজলুল হক হল ব্যারিকেডের বাইরে ও প্রেসক্লাব লিংক রোড ব্যারিকেডের বাইরে।

ভিভিআইপি/ ভিআইপি কার পার্কিং:
রাষ্ট্রপতি/প্রধান বিচারপতি/ভিভিআইপি: সুপ্রিম কোর্টের অভ্যন্তরে গোলচত্বরের কাছে।
মন্ত্রিপরিষদের সদস্য/ভিআইপি: ঈদগাহ ময়দানের প্রধান গেটের উত্তর পশ্চিম দিকে।
বিচারপতি: সুপ্রিম কোর্ট মাজার সংলগ্ন উত্তর পাশে।
উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা/ বিশিষ্ট ব্যক্তি/সাংবাদিক: গণপূর্তভবনের আঙ্গিনায়।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে শনিবার (২২ এপ্রিল) বাংলাদেশে ঈদুল ফিতর পালিত হতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS