1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
Title :
নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও শিক্ষা বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক চুয়াডাঙ্গার ৩২তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মেহেদী শাহরিয়ার টাঙ্গাইলে প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় বাজার ব্যবস্থাপনায় প্রতিযোগিতা থাকবে সিন্ডিকেট নয়

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

  • আপডেট : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩, ৩.৫৫ পিএম
  • ২১৪ Time View

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সাক্ষাৎ করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল।

রোববার (১৬ এপ্রিল) রাজধানীর বারিধারায় রাষ্ট্রদূতের বাসভবনে সাক্ষাতের পর একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, মার্কিন রাষ্ট্রদূতের আমন্ত্রণে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত তার বাসভবনে একটি বৈঠক হয়। বৈঠকে বিএনপির পক্ষ থেকে অংশ নিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

বৈঠকে আলোচনার বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘কূটনীতিকদের সঙ্গে আলাপের বিষয়ে আমি কিছু বলতে পারব না।’

এ বিষয়ে দলের বিদেশবিষয়ক কমিটির চেয়ারম্যান আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি।

পরে আমীর খসরু মাহমুদ চৌধুরীকে ফোন করা হলে বৈঠকের বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

বৈঠকের পর মার্কিন দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার জানান, আজ (রোববার) রাষ্ট্রদূত পিটার হাস বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও শামা ওবায়েদসহ দলটির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং একটি অহিংস রাজনৈতিক প্রক্রিয়ার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com