পুঁজিবাজারে তালিকাভুক্ত ১২ কোম্পানির পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। সভায় কোম্পানিগুলোর বিভিন্ন প্রান্তিক আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলোঃ লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড, তমিজউদ্দিন টেক্সটাইল, পতেঙ্গা পাওয়ার, বারাকা পাওয়ার, ডরিন পাওয়ার, ওয়ালটন হাইটেক, হা-ওয়েল টেক্সটাইল, জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, বিডি ল্যাম্পস, রানার অটো,ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ম্যারিকো বাংলাদেশ ও এডিএন টেলিকম।
- লংকাবাংলা ফাইন্যান্সের পর্ষদ সভা আগামী ২৭ এপ্রিল দুপুর ২টা ৩০ মিনিটে।
- তমিজউদ্দিন টেক্সটাইলের আগামী ১৮ এপ্রিল দুপুর ২টায়।
- বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের আগামী ২৭ এপ্রিল বিকেল ৪টায়।
- বারাকা পাওয়ারের আগামী ৩০ এপ্রিল বিকেল ৩টায়।
- ডরিন পাওয়ার আগামী ২৫ এপ্রিল সকাল সাড়ে ৮টায়।
- ওয়ালটন হাইটেকের আগামী ১৯ এপ্রিল দুপুর ২টা ৩০ মিনিটে।
- হা-ওয়েল টেক্সটাইলের ২০ এপ্রিল বিকেল ৩টায়।
- জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিংয়ের ৩০ এপ্রিল বিকেল সাড়ে ৩টায়।
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ২৭ এপ্রিল দুপুর ২টা ৩০ মিনিটে।
- বিডি ল্যাম্পসের ২৫ এপ্রিল বিকেল ৩টায়।
- রানার অটোর ১৮ এপ্রিল দুপুর পৌনে ২টায়।
- ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ২৫ এপ্রিল দুপুর পৌনে ৩ টায়।
- ম্যারিকো বাংলাদেশের ২৭ এপ্রিল বিকেল ৪ টায়।
- এডিএন টেলিকমের ৩০ এপ্রিল দুপুর ৩ টায় অনুষ্ঠিত হবে।