1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
Title :
শেখ হাসিনার ফেরার ঘোষণা আওয়ামী লীগ কর্মীদের সক্রিয় রাখার চেষ্টা: স্পিকার ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি, সতর্ক অবস্থানে আরও ৪ প্লাটুন ঋণ কার্যক্রমে গতি আনতে ডিসেম্বরকে বিশেষ মাস ঘোষণা সোনালী ব্যাংকের আমদানি-রপ্তানির আড়ালে অর্থ পাচার ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রাসেল মোল্লার সমর্থনে উঠান বৈঠক কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান, নিষিদ্ধ সংগঠনের ৭৮ জনসহ আটক ৪৯৬ কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা দেশের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয়

১০৯ টাকা প্রিমিয়ামে শেয়ার ছাড়বে ন্যাশনাল টি

  • আপডেট : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩, ১২.০৭ এএম
  • ৪০৩ Time View

পুঁজিবাজারের তালিকাভুক্ত ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড (এনটিসি) পরিশোধিত মূলধন বাড়াতে নতুন শেয়ার ইস্যু করবে। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই শেয়ার বরাদ্দ করা হবে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটিকে শেয়ার ইস্যুর অনুমতি দিয়েছে।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, নতুন শেয়ার ইস্যুর ক্ষেত্রে কোম্পানিটি প্রিমিয়াম নেবে ১০৯ টাকা ৫৩ পয়সা। তাতে ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি শেয়ার ইস্যু মূল্য দাঁড়াবে ১১৯ টাকা ৫৩ পয়সা।

ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড মোট ২ কোটি ৩৪ লাখ শেয়ার ইস্যু করবে। বিদ্যমান শেয়ারহোল্ডারদেরকে এই শেয়ার অফার করা হবে। আর এর মাধ্যমে সংগ্রহ করা হবে ২৭৯ কোটি ৭০ লাখ টাকা।

চা বাগান ও ফ্যাক্টরির উন্নয়নের মাধ্যমে ব্যবসায়িক প্রবৃদ্ধি বাড়ানো, চলতি মূলধনের চাহিদা পূরণ, ব্যাংক ঋণের একাংশ পরিশোধ ইত্যাদি খাতে এই অর্থ ব্যবহার করা হবে।

বিদ্যমান শেয়ারহোল্ডারদের নতুন শেয়ার প্রাপ্তির অনুপাত, রেকর্ড তারিখ ও সাবস্ক্রিপশনের সময় শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছে ন্যাশনাল টি কোম্পানি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com