1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনিয়ন ক্যাপিটাল পর্ষদ সভার তারিখ পুনর্নির্ধারণ করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫-এর সংশোধন সংক্রান্ত বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রেক্ষিতে কমিশনের স্পষ্টীকরণ আল-মদিনা ফার্মাসিউটিক্যালসের শেয়ারদর বৃদ্ধির তদন্তে বিএসইসি বালিয়ামারী বাজারে ঘর মেরামতে বাধা ও চাঁদা দাবির অভিযোগ কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারিসহ গ্রেপ্তার-৫ স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৯তম বোর্ড সভা অনুষ্ঠিত শেখ হাসিনা ও ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ

কান্নায় ভেঙে পড়েছেন ব্যবসায়ীরা

  • আপডেট : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩, ১১.৪৯ এএম
  • ২৯৬ Time View

নিজস্ব প্রতিনিধিঃ সারারাত বেচাকেনা শেষ করে সাহরি করে বাসায় গিয়ে মাত্রই ঘুমিয়ে ছিলেন ব্যবসায়ীরা। এর মধ্যেই আগুনের খবর পেয়ে ছুটে এসে নিউ ‍সুপার মার্কেটের নিচে ভিড় করছেন ব্যবসায়ী ও তাদের স্বজনরা। সেখানে কান্নায় ভেঙে পড়েছেন ভুক্তভোগীরা।

নিউ ‍সুপার মার্কেটের এক ব্যবসায়ী বলেন, ‘শুক্রবার খুব ভালো বিক্রি হয়েছে। রাত প্রায় আড়াইটা পর্যন্ত মার্কেটেই ছিলাম। সাহরি খেয়ে মাত্র শুয়ে ছিলাম। খবর পেয়ে এসে দেখি সব শেষ হয়ে গেছে।’ ব্যবসায়ীরা বলছেন, ভোরে যখন আগুন লাগে, তখন বাসায় ক্লান্ত শরীর নিয়ে ঘুমের ঘোরে তারা। কারণ ঈদের আগ মুহূর্তে গভীর রাত পর্যন্ত মার্কেটে তারা বেচাকেনা করে ভোররাতের দিকে বাসায় ফিরেছেন।

বাসার ফেরার পর পরই আগুন লাগাকে রহস্যজনক বলছেন ব্যবসায়ীরা।

রকিব নামের আরেক ব্যবসায়ী কাঁদতে কাঁদতে বলেন, ‘রাত ৩টা পর্যন্ত দোকানদারি করেছি। আমার সব টাকা দোকানের ক্যাশে ছিল। সব মালও গেল, টাকাও পুড়ে ছাই হয়ে গেল।’

শনিবার (১৫ এপ্রিল) সকাল ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটের তিন তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট কাজ করছে। তাদের সঙ্গে যোগ দিয়েছেন সেনা, নৌ ও বিমানবাহিনী। এ ছাড়া র‌্যাব ও বিজিবি সদস্যরাও আগুন নেভাতে কাজ করছে।

সাড়ে ১০টার দিকে মার্কেটের ৪ নম্বর গেটে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক। তিনি বলেন, সকাল ৯টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পুরোপুরি নেভাতে ফায়ার ফাইটাররা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com