1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
Title :
রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ  নবীনগরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৩ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি

করোনা: ভারতে ৮ মাসের মধ্যে সর্বোচ্চ সংক্রমণ

  • আপডেট : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩, ৪.৪৯ পিএম
  • ২৮৮ Time View

ভারতে আবারও চোখ রাঙাচ্ছে করোনাভাইরাসে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১১ হাজারের বেশি, যা ২৩৬ দিনের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত বছরের ২১ আগস্ট একদিনে সর্বোচ্চ ১১ হাজারের বেশি করোনা শনাক্ত হয়েছিল।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, শুক্রবার দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১১ হাজার ১০৯ জন। এ নিয়ে টানা পাঁচ দিন দেশটিতে করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী দেখা গেছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশটিতে কোভিড আক্রান্ত হয়ে ২৯ জনের মৃত্যু হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে কোভিডে মৃত্যুর হার ১ দশমিক ১৯ শতাংশ। সুস্থতার হার ৯৮ দশমিক ৭১ শতাংশ। এখন পর্যন্ত দেশটিতে মোট ৯২ কোটি ৩৪ লাখ কোভিড পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৯৫৮টি। দৈনিক সংক্রমণের হার ৪ দশমিক ৪২ শতাংশ। বর্তমানে আক্রান্ত রোগীর সংখ্যা মোট আক্রান্তের ০ দশমিক ১ শতাংশ।

এর আগে বুধবার (১২ এপ্রিল) ভারতে করোনা আক্রান্ত হয়েছিলেন ৭ হাজার ৮৩০ জন। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) এক ধাক্কায় তা বেড়ে ১০ হাজারের ওপরে চলে যায়।

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবীয় আগেই জানিয়েছিলেন যে, পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আগামী আট থেকে দশ দিনে ধাপে ধাপে সংক্রমণ বাড়লেও তার পর থেকে তা আবার কমতে শুরু করবে।

স্বাস্থ্য কর্মকর্তাদের দাবি, আগামী মাসের শুরু থেকেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠতে শুরু করবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com