1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
Title :
চতুর্থ দিনে ৯ হাজারের বেশি গ্রাহককে ৩৯১ কোটি টাকা ফেরত ব্যাংক খাতে ৬ মাসে ৯১০ নারী কর্মী বাড়লেও কমেছে সুযোগ-সুবিধা স্ক্র্যাপের নামে পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানিতে কঠোর ব্যবস্থা: এনবিআর ২:১ অনুপাতে রাইট শেয়ার ইস্যুতে জিপিএইচ ইস্পাতের সিদ্ধান্ত নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে ছাত্রলীগ নেতা গ্রেফতার ভৈরবে শিক্ষার্থীদের সংবর্ধনা ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন-প্রতিমন্ত্রী মো শরীফুল আলম টাঙ্গাইলে ডেঙ্গু প্রতিরোধে ঝাঁটা হাতে পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী টুকু আগামীকাল ১৩ সেপ্টেম্বর যাত্রী অধিকার দিবস দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থানসৃষ্টি, মানবাধিকার ও আইনশৃঙ্খলায়কার্যকর পদক্ষেপের আহ্বান: সিআইপিজির গোলটেবিল আলোচনায় বক্তারা গোপালগঞ্জের কাশিয়ানীতে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

স্টার্টআপ উন্নয়নে কাজ করবে করবে এফবিসিসিআই ও ভিসিপিয়াব

  • আপডেট : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২, ৬.৪১ পিএম
  • ৪৩১ Time View

স্টার্টআপ উন্নয়নে এবং দেশি ও বিদেশি ভেঞ্চার ক্যাপিটাল বিনিয়োগ আকর্ষণে একসাথে কাজ করবে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইকুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ভিসিপিয়াব)। ২২ ফেব্রুয়ারি (মঙ্গলবার) ভিসিপিয়াব সভাপতি ও পেগাসাস টেক ভেঞ্চারের জেনারেল পার্টনার শামীম আহসানের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল সম্প্রতি এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন এর সাথে এফবিসিসিআই কার্যালয়ে এই বৈঠকে অংশ নেন।

এসময় আরোও উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর সহ-সভাপতি হাবিবুল্লাহ ডন ও আমিন হেলালি, বিডি ভেঞ্চার লিমিটেড এর ব্যাবস্থাপনা পরিচালক শফিকুল আজম, কন্সটেলেশন এ্যাসেট ম্যানেজমেন্ট লি এর প্রধান বিনিয়োগ কর্মাকর্তা তানভীর আলি, অ্যাংকরলেস বাংলাদেশ এর প্রধান নির্বাহী কর্মকর্তা রাহাত আহমেদ, এ্যথেনা ভেঞ্চার্স এর প্রতিষ্ঠাতা মাহবুব মজুমদার এবং এথেনা ভেঞ্চার্স এর প্রধান নির্বাহী কর্মকর্তা গফফার ঢালি।

এফবিসিসিআই সভাপতি মো জসিম উদ্দিন বলেন, স্টার্টআপ তথা দেশের অর্থনীতির উন্নয়নের জন্য ভেঞ্চার ক্যাপিটাল ও প্রাইভেট ইকুইটি বিনিয়োগ টেকসই করতে হবে এবং এই খাতের উন্নয়নের জন্য আমরা ভিসিপিয়াব এর সাথে একসাথে কাজ করব। তিনি আরোও বলেন আমরা সরকারের কাছে স্টার্ট আপ ও ভেঞ্চার ক্যাপিটাল এর গুরুত্ব তলে ধরব এবং তরুন উদ্যোক্তা বান্ধব নিতিমালা তৈরিতে সহায়তা করব।

ভিসিপিয়াব সভাপতি শামীম আহসান বলেন, স্থানীয় স্টার্টআপে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সহায়তার মাধ্যমে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে আমরা কাজ করে যাচ্ছি। পাশাপাশি স্টার্টআপের উন্নয়নে নীতিগত সহায়তা, অবকাঠামো এবং দক্ষ জনবল তৈরি করতে এফবিসিসিআই ও ভিসিপিয়াব একসাথে কাজ করবো। আমরা স্টার্টআপ এবং তথ্যপ্রযুক্তি খাত থেকে ২০২৫ সাল নাগাদ বাংলাদেশের জিডিপিতে ২ শতাংশ পর্যন্ত অবদান রাখতে চাই ও ১৫ লক্ষ মানুষের কর্মসংস্থান করতে চাই।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com