1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে প্রভাতী ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম নতুনধারার মাসব্যাপী ডেঙ্গুরোধ অভিযান পর্যটন খাতের অগ্রগতির বার্তা নিয়ে টোয়াব অগ্রগামী ঐক্যজোটের সুফি নাইটস আয়োজন   সিলেটে ট্রাস্ট ব্যাংকের আয়োজনে স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত একটি ক্যানভাস, একাধিক অনুভূতি: আন্তর্জাতিক প্রদর্শনীতে প্রশংসিত ‘অন্তর বৃষ্টি’ সিলেটের মাগুরছড়া ট্র্যাজেডির ২৯ বছর আজ দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির তৎপরতায় প্রতিহত দুই ঘণ্টায় লেনদেন ৬৮৬ কোটি টাকা

সাংবাদিকদের ওপর প্রতিনিয়ত অত্যাচার করা হচ্ছে

  • আপডেট : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩, ৬.০০ পিএম
  • ২৯৬ Time View

ডিজিটাল নিরাপত্তা আইনের মতো অসংখ্য আইন প্রতিষ্ঠা করে জনগণের মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রতিনিয়ত সাংবাদিকদের ওপর অত্যাচার করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

মঙ্গলবার (১১ এপ্রিল) রাজধানীর গুলশানে একটি অভিজাত হোটেলে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষের আন্দোলনের পাশে আনুষ্ঠানিকভাবে নিজেদের অবস্থান তুলে ধরেছে বিএনপি। এ আইনের বিভিন্ন অপপ্রয়োগ তুলে ধরে সেমিনারের আয়োজন করে দলটি।

এ সময় সরকারের সমালোচনা করে বিএনপি নেতারা বলেন, আগামী নির্বাচনকে কেন্দ্র করে নানা কালাকানুনের মধ্য দিয়ে বিরোধী মত দমনের চেষ্টা করছে সরকার। আন্দোলনের মাধ্যমে সরকারের অনিয়ম প্রতিহতেরও ঘোষণা দেন তারা।

সেমিনারে সভাপতির বক্তৃতায় মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, অতীতের মতো আবারও ক্ষমতায় যেতে সরকার আইনের অপপ্রয়োগ করছে। তবে এবার আর কোনো অনিয়ম সহ্য করা হবে না।

বিএনপির মহাসচিব বলেন, অবৈধ সরকার দখলদারিত্বের দিকে চলে গেছে। সরকারের মূল অপরাধ হচ্ছে, তারা রাষ্ট্রের আত্মা নষ্ট করে ফেলেছে।

মির্জা ফখরুল বলেন, বিদেশি সংবাদ সংস্থার রিপোর্টের পরিপ্রেক্ষিতে এক যুবককে আটক করা হয়েছে। আর সেটি প্রকাশ করে যে সরকার কতটা বেপরোয়া। প্রতিনিয়ত এ ধরনের আইন দিয়ে জনগণের কথা বন্ধ করতে চায় সরকার।

বিএনপির এই নেতা বলেন, বিচার বিভাগে বিচার পাওয়া ভাগ্যের বিষয় হয়ে দাঁড়িয়েছে। শিক্ষা, স্বাস্থ্যব্যবস্থা কোথাও সফলতা নেই সরকারের। তারা ডিজিটাল নিরাপত্তা আইনের মতো আইন দিয়ে ক্ষমতা পাকাপোক্ত করতে চায়। বিএনপিকে ক্ষমতায় আনার জন্য নয়, বরং জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য এই সরকারকে হটাতে আন্দোলন করতে হবে।

এর আগে সেমিনারে ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগের মাধ্যমে দীর্ঘদিন গুম ও হয়রানির শিকার হওয়া ব্যক্তিরা তাদের বক্তব্য তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com