1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর নড়াইলে নদীভাঙন ও পরিবেশ রক্ষায় বালুর চাতাল অপসারণের দাবিতে মানববন্ধন লিফটকে পুনরায় ক্যাপিটাল মেশিনারিজ ঘোষণা ও শুল্ক যৌক্তিকীকরণের দাবি বেলিয়ার বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু

রোহিঙ্গাদের ২৩ মিলিয়ন ডলার দে‌বে যুক্তরাষ্ট্র

  • আপডেট : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩, ৪.৩৯ পিএম
  • ২৬০ Time View

বাংলা‌দে‌শে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য সহায়তার জন্য অতিরিক্ত ২৩ দশ‌মিক ৮ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা দি‌য়ে‌ছে মা‌র্কিন যুক্তরাষ্ট্র।

সোমবার (১০ এপ্রিল) ঢাকার মা‌র্কিন দূতাবাস এক বিজ্ঞ‌প্তি‌তে এ তথ‌্য জা‌নিয়েছে।

দূতাবাস জানায়, যুক্তরা‌ষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির মাধ্যমে এ অর্থায়ন রো‌হিঙ্গা শরণার্থীদের জরুরি খাদ্য ও পুষ্টি সহায়তা প্রদানে ব্যবহার করা হ‌বে।

নতুন এ অর্থায়ন কক্সবাজার ও ভাসানচরে অবস্থানরত রো‌হিঙ্গা শিশু, অন্তঃসত্ত্বা/স্তন্যদানকারী নারীদের জন্য তাজা খাবারসহ প্রয়োজনীয় খাদ্য এবং পুষ্টি সরবরাহে ইউএসএআইডি জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) স‌ঙ্গে কাজ কর‌বে।

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেন, যুক্তরাষ্ট্র শরণার্থীদের সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। রো‌হিঙ্গা‌দের সহায়তায় আরো অনেক সহায়তা প্রয়োজন। রো‌হিঙ্গা‌দের সহায়তায় অন্য দাতা‌দের অতিরিক্ত সহায়তা প্রদা‌নে অনু‌রোধ কর‌ছে যুক্তরাষ্ট্র।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com