1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

ট্রেনের টিকিট পেতে ‘সাইবার যুদ্ধ’

  • আপডেট : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩, ১২.২৪ পিএম
  • ২৪২ Time View

ঈদে নাড়ির টানে বাড়ি ফিরতে মানুষ যেন মরিয়া। ঈদ মানে আনন্দ হলেও যাত্রায় ভোগান্তির শেষ থাকে না। তারপরও একটু ভালোভাবে যাতায়াতের জন্য চেষ্টার কমতি থাকে না ঘরমুখোদের। ট্রেনে যাতায়াতে স্বাচ্ছন্দ্যবোধ করেন বেশির ভাগ মানুষ। এবার শতভাগ অনলাইন হওয়ায় ট্রেনের টিকিটপ্রত্যাশীদের মধ্যে ‘সাইবার যুদ্ধ’ চলছে।

সোমবার (১০ এপ্রিল) দেয়া হচ্ছে ২০ এপ্রিলের টিকিট। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, এদিন প্রতি মিনিটে অন্তত ২০ বার অনলাইন সার্ভারে ক্লিক করছেন যাত্রীরা।

রেল সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৮টা বাজার সঙ্গে সঙ্গে টিকিট বিক্রি শুরু হয়। তিনটি ঈদ বিশেষসহ প্রায় ২৯ হাজার টিকিট বিক্রি হচ্ছে। ২০ এপ্রিল ঈদের আগে শেষ কর্মদিবস হওয়া ব্যাপক চাপ রয়েছে। স্বল্প সময়ের মধেই শেষ হয়ে উত্তরবঙ্গের অধিকাংশ টিকিট বিক্রি হয়ে যায়।

একসঙ্গে অতিরিক্ত মানুষ চেষ্টা করার ফলে কিছুটা জটিলতা তৈরি হলেও সার্ভার সচল রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে সাধারণ মানুষ টিকিট না পেয়ে ছুটে আসেন কাউন্টারে। তাদের অভিযোগ অনলাইনে প্রবেশ করা যাচ্ছে না। অনলাইনের ভোগান্তির কথা তুলে ধরেন তারা।

আগামীকাল মঙ্গলবার (১১ এপ্রিল) বিক্রি করা হবে ২১ এপ্রিলের টিকিট।

একইভাবে ঈদে ফিরতি যাত্রার টিকিট বিক্রি করা হবে ১৫ এপ্রিল থেকে। প্রথম দিন (১৫ এপ্রিল) বিক্রি হবে ২৫ এপ্রিলের টিকিট, ১৬ এপ্রিল বিক্রি করা হবে ২৬ এপ্রিলের টিকিট, ১৭ এপ্রিল বিক্রি করা হবে ২৭ এপ্রিলের টিকিট, ১৮ এপ্রিল বিক্রি করা হবে ২৮ এপ্রিলের টিকিট, ১৯ এপ্রিল বিক্রি করা হবে ২৯ এপ্রিলের টিকিট এবং ২০ এপ্রিল বিক্রি করা হবে ৩০ এপ্রিলের টিকিট।

ঈদ উপলক্ষে আন্তঃদেশীয় মিতালী এক্সপ্রেস ট্রেন ১৮-২৭ এপ্রিল পর্যন্ত এবং মৈত্রী এক্সপ্রেস ট্রেন ২০-২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। তবে আন্তঃদেশীয় বন্ধন এক্সপ্রেস ট্রেন যথারীতি চলাচল করবে।

ঈদযাত্রা শুরুর দিন ১৭ এপ্রিল থেকে ঈদের আগের দিন পর্যন্ত ঢাকাগামী একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি ও রংপুর এক্সপ্রেস ট্রেন ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করবে না।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com