বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ঈদকে সামনে রেখে রেমিট্যান্সে ঊর্ধ্বগতি দুই রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানির পরিচালনা পর্ষদে নতুন চেয়ারম্যান ঈদ শেষে ডিএসইতে দর পতনের শীর্ষে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স ঈদ শেষে ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ঈদ শেষে সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইতে শীর্ষে একমি পেস্টিসাইডস মাধবপুরে পর্যটক তরুণীকে গণধর্ষণের অভিযোগ গ্রেফতার ১ ঈদের ছুঁটিতে সিলেটের পর্যটনকেন্দ্রগুলোতে পর্যটকদের ঢল CBMS এর মাধ্যমে গত আড়াই মাসে প্রায় ২৫ হাজার UP অনলাইনে জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড প্রকৌশলী ‘নিঃস্ব’, স্ত্রীর তিন ফ্ল্যাট, দুই ছেলে কোটিপতি! নবীনগরে ৩০ কেজি চালে কম দেন ২ থেকে ৩ কেজি!

গ্রেপ্তারের আড়াই ঘণ্টা পর ছাড়া পেলেন খালেদার উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ২৮২ Time View

গ্রেপ্তার হওয়ার আড়াই ঘণ্টার মধ্যে ছাড়া পেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। 

মুক্তাদিরের আইনজীবীরা থানা পুলিশকে জামিনের কাগজপত্র (রিকল) দেখালে শনিবার (৮ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়। একই দিনে বিকাল সাড়ে ৩টার দিকে তাকে সিলেট বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

মুক্তাদিরকে থানা থেকে ছেড়ে দেওয়ার তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) সুদীপ দাস। 

তিনি সাংবাদিকদের বলেন, যে মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, ওই মামলায় তিনি জামিনে ছিলেন। গ্রেপ্তারের পর তার আইনজীবীরা থানায় রিকল নিয়ে আসেন। কাগজপত্র যাচাই করে সন্ধ্যা ৬টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়।

এর আগে এ পুলিশ কর্মকর্তা জানিয়েছিলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানায় ২০১৮ সালে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় খন্দকার মুক্তাদিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। আজ খন্দকার মুক্তাদিরকে সেই মামলায় সিলেট বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয় বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার সিলেটে অবস্থান কর্মসূচির আয়োজন করে মহানগর বিএনপি। কর্মসূচিতে অংশ নিতে তিনি বিমান যোগে সিলেটে আসলে তাকে বিমানবন্দর থেকে বের হওয়ার পরপরই গ্রেপ্তার করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS