1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
Title :
বিশ্বব্যাংকে বিকল্প নির্বাহী পরিচালক হলেন সাবেক এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান ভ্যাট পরিশোধের পরও বাড়তি সুদ দাবি, এনবিআরের কাছে পূবালী ব্যাংকের আবেদন সিলেটের ওসমানীনগরে এক প্রবাসীর পৈত্রিক জমি দখলের অভিযোগ: জেলা প্রশাসকের হস্তক্ষেপ দাবি বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান কুমিল্লায় সাংবাদিক শুভ্রর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তিন দিন পর ফের চালু এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইল

ভোক্তা অধিদপ্তরের একদিনের বেতন দেওয়া হবে বঙ্গবাজারে

  • আপডেট : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩, ৬.০৪ পিএম
  • ২৮৭ Time View

নিজস্ব প্রতিবেদক: ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন দেওয়া হবে বঙ্গবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তায়।

শনিবার (৮ এপ্রিল) বঙ্গবাজারে এনেক্সকো টাওয়ারের পশ্চিম পাশে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন।

বঙ্গবাজার কমপ্লেক্স দোকান মালিক সমিতি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এসময় উপস্থিত ছিলেন বঙ্গবাজার কমপ্লেক্স দোকান মালিক সমিতির সভাপতি মো. নাজমুল হুদা ও সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলামসহ অন্য ব্যবসায়ীরা।

মো. হেলাল উদ্দিন বলেন, অগ্নিকাণ্ডের পর দেশ-বিদেশ থেকে অনেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আশ্বাস পেয়েছি। কিছুক্ষণ আগে ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক আমাকে ফোন করে জানিয়েছেন, অধিদপ্তরের সবার একদিনের বেতন ক্ষতিগ্রস্তদের সহায়তায় দেওয়া হবে। কীভাবে টাকা দেবেন জানতে চেয়েছিলেন। আমি জানিয়েছি ব্যাংক অ্যাকাউন্টের কথা। আমাদের সহায়তার এ টাকা দোকান মালিক পাবেন না, টাকা পাবেন প্রকৃত ব্যবসায়ীরা, যারা দোকান ভাড়া নিয়ে ব্যবসা করে আসছিলেন। দোকানের লোহালক্কড় ৪০ লাখ টাকায় বিক্রি হয়েছে। সে টাকাও অ্যাকাউন্টে যাবে। পরে এক চেকের মাধ্যমে সব টাকা মেয়রের কাছে জমা হবে। সেখান থেকে ব্যবসায়ীদের দেওয়া হবে।

বঙ্গবাজার কমপ্লেক্স দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম বলেন, অনেক ভুয়া ব্যক্তি নিজেদের ব্যবসায়ী দাবি করে অর্থ সহায়তা নিচ্ছেন, এমন অভিযোগ উঠেছে। তারা নিজেদের অসহায় দাবি করছেন সবার সামনে। এ কারণে প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন বা তারা সহায়তা পাচ্ছেন না। এ অভিযোগের কারণে বঙ্গবাজার কমপ্লেক্স দোকান মালিক সমিতি আইএফআইসি ব্যাংকে ‘বঙ্গবাজার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সহায়তা তহবিল’ নামে একটি ব্যাংক হিসাব চালু করেছে। আইএফআইসি ব্যাংকের সঞ্চয়ী হিসাব নম্বরটি হলো ০২০০০৯৪০৬৬০৩১৯। এ হিসাবে কোনো সহায়তা এলে প্রকৃত ব্যবসায়ীরা পাবেন। কেউ ক্ষতিগ্রস্ত হবেন না।

গত মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টার পর লাগা আগুনে বঙ্গবাজারের ৫টি মার্কেট পুরোপুরি পুড়ে গেছে। আগুনে ৫ হাজারের বেশি দোকানপাট পুড়ে ছাই হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com