1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
Title :
‘এআই পাওয়ার ট্যুরিজম, সাসটেইনেবল ডেসটিনেশন’ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার ২০২৬ টফিতে যুক্ত হলো ১,০০০-এর বেশি নতুন কনটেন্ট ”ছয় বছরে গীতিকবি সংঘ বাংলাদেশ: কপিরাইট আন্দোলন থেকে গীতিকবিদের কল্যাণ” টেককানেক্ট ২০২৬ সংযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা আর ডিজিটাল প্রবৃদ্ধির ওপর জোর হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি টামেক হাসপাতালে ‘স্বচ্ছ অভিযোগ বক্স’ স্থাপনের নির্দেশ প্রতিমন্ত্রীর Price Sensitive Information of Asia Insurance PLC বাংলাদেশে বিনিয়োগে জাপানি ব্যবসায়ী ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে আহ্বান আয়কর রিটার্ন না দিলে ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা, বিচ্ছিন্ন হতে পারে গ্যাস, বিদ্যুৎ ও পানি সংযোগও সময়সূচিতে পরিবর্তন, ২৮ অক্টোবর বসছে বেক্সিমকো ফার্মার পর্ষদ

বঙ্গবাজারের বরিশাল প্লাজায় আগুন

  • আপডেট : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩, ১১.৩৩ এএম
  • ৩২৯ Time View

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর বঙ্গবাজারের বিপরীত পাশে বরিশাল প্লাজায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শনিবার (৮ এপ্রিল) সকাল ৮টা ৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ৪০ মিনিটের চেষ্টায় ৮টা ৪৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ তথ্য নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, বরিশাল প্লাজার চতুর্থ তলায় আগুন লাগার খবর আসে। পরে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি বলেও উল্লেখ করে তিনি।

এর আগে গত মঙ্গলবার ভোরে বঙ্গবাজার কমপ্লেক্সের আদর্শ মার্কেটে আগুন লাগে। মুহূর্তের মধ্যে বঙ্গবাজার, গুলিস্তান ও মহানগর মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে পাশের এনেক্সো টাওয়ার, মহানগর শপিং কমপ্লেক্স, বঙ্গ ইসলামিয়া সুপার মার্কেট ও বরিশাল প্লাজার আংশিক পুড়ে যায়। পর্যায়ক্রমে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com