1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে প্রভাতী ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম নতুনধারার মাসব্যাপী ডেঙ্গুরোধ অভিযান পর্যটন খাতের অগ্রগতির বার্তা নিয়ে টোয়াব অগ্রগামী ঐক্যজোটের সুফি নাইটস আয়োজন   সিলেটে ট্রাস্ট ব্যাংকের আয়োজনে স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত একটি ক্যানভাস, একাধিক অনুভূতি: আন্তর্জাতিক প্রদর্শনীতে প্রশংসিত ‘অন্তর বৃষ্টি’ সিলেটের মাগুরছড়া ট্র্যাজেডির ২৯ বছর আজ দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির তৎপরতায় প্রতিহত দুই ঘণ্টায় লেনদেন ৬৮৬ কোটি টাকা

সরকার আগের কৌশলেই নির্বাচনের পরিকল্পনা করছে

  • আপডেট : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩, ৫.৪২ পিএম
  • ২৪৩ Time View

আওয়ামী লীগ সরকারের অধীন কোনো নির্বাচন গ্রহণযোগ্য হয়নি, সে জন্য স্বাভাবিকভাবে জাতিসংঘ নিজ দায়িত্ব থেকেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের প্রস্তাব দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ১২ দলীয় জোট লিয়াজোঁ কমিটি ও বিএনপির লিয়াজোঁ কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।

তিনি বলেন, সরকার আগের কৌশলেই নির্বাচনের পরিকল্পনা করছে। সে কারণেই জাতিসংঘের সাহায্য নেয়ার প্রয়োজন আছে বলে মনে করছে না তারা।

বঙ্গবাজারে আগুনের ঘটনায় আওয়ামী লীগ নেতাদের হাত আছে মন্তব্য করে ফখরুল বলেন, আওয়ামী লীগের প্রভাবশালী মহল বঙ্গবাজারের জায়গা দখল করতে এ ঘটনা ঘটিয়েছে। সঠিক তদন্ত করলেই বিষয়টি বেরিয়ে আসবে।

ব্রিফিংয়ে জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, রমজানের পর জোট কোন গতিপথে এগিয়ে যাবে সভায় সেটি নিয়ে কথা হয়েছে।

তিনি বলেন, ‘ঈদের পর আরও বৃহত্তর পরিসরে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব। সম্মিলিত প্রয়াসে এ সরকারের পতন অবশ্যই হবে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com