আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে বঙ্গবাজারে নাশকতা করেছে কি-না সে বিষয়ে তদন্ত করা দরকার।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) লালবাগ থানা আওয়ামী লীগের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বঙ্গবাজারের দুর্ঘটনাকে কেন্দ্র করে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে না দাঁড়িয়ে সরকারের ওপর দায় চাপাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির ভাঙা হাড় আর জোড়া লাগবে না মন্তব্য করে তিনি বলেন, বিএনপি আন্দোলনের নামে কোন প্রকার উসকানি বা সহিংসতা করলে আওয়ামী লীগও ৩০০ আসনে অবস্থান কর্মসূচি দেবে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply