1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

ইউএনওদের ক্ষমতা খর্ব করে দেয়া হাইকোর্টের রায় স্থগিত

  • আপডেট : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩, ৫.৫২ পিএম
  • ৩৬২ Time View

উপজেলা পরিষদে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) প্রধান নির্বাহী কর্মকর্তার পদ সংক্রান্ত উপজেলা পরিষদ আইনের ৩৩ ধারা বাতিল করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত ঘোষণা করেছেন চেম্বার আদালত।

বুধবার (৫ এপ্রিল) চেম্বার আদালতের বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দিয়েছেন।

এর আগে গত ২৯ মার্চ বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ আইনের ধারাটি বাতিল করে রায় দেন। 

উপজেলা পরিষদ আইনের এ ধারাটি বাতিল করে রায় দেয়ার কারণে ইউএনওরা উপজেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তার দ্বায়িত্ব পালন করতে পারবেন না বলে জানান আইনজীবীরা। 

এছাড়া উপজেলা পরিষদের কোনো কার্যক্রমও উপজেলা প্রশাসনের ব্যানারে হবে না বলে জানান আইনজীবীরা।

তবে এক সপ্তাহের ব্যবধানে এই হাইকোর্টের দেয়া ওই রায় স্থগিত ঘোষণা করলেন চেম্বার বিচারপতি।

এর আগে ২০২১ সালের ১৬ অক্টোবর উপজেলা পরিষদ আইন ১৯৯৮-এর ধারা ১৩ (ক) ১৩ (খ) ও ১৩ (গ) কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন আদালত। পাশাপাশি, উপজেলা পরিষদে ইউএনওদের প্রধান নির্বাহী কর্মকর্তার পদ সংক্রান্ত উপজেলা পরিষদ আইনের ৩৩ ধারা কেন বাতিল করা হবে না, এ মর্মে আরও একটি রুল জারি করা হয়। 

ওই বছরের ১৫ জুন উপজেলা চেয়ারম্যানদের ক্ষমতা খর্ব করে ইউএনওদের ক্ষমতা দেয়ার বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করা হয়। পটুয়াখালীর দশমিনা উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল আজিজসহ তিনজন উপজেলা চেয়ারম্যান ওই রিট দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com