1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
Title :
Financial Statements (Q2) of BANGLADESH NATIONAL INSURANCE COMPANY LIMITED Financial Statements (Q2) of National Bank PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনাইটেড ফাইন্যান্স নবীনগরে ১৫০ প্রধান শিক্ষক পদ শূন্য, সংকটে শিক্ষা ব্যবস্থা হবিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; মৃত্যু নিয়ে রহস্য, পলাতক স্বামী ও স্বজনরা এবি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের অভিষেক অনুষ্ঠিত ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ও ২.৩২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭ মুখ থুবরে পড়েছে যমুনা সেতু-ঢাকা মহাসড়কের বিকল্প পথ; ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স

নাটোরে ধর্ষণ মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড

  • আপডেট : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩, ৩.৪৩ পিএম
  • ৩৪২ Time View

নাটোরে অপহরণ ও ধর্ষণ মামলায় ৬ জনকে মৃত্যুদণ্ড ও ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় একজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে। সেই সঙ্গে প্রত্যেক আসামিকে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- সাব্বির হোসেন, রেজাউনুল ইসলাম, নাজমুল হক, রাজিবুল ইসলাম, মোহাম্মদ রিপন ও মো. শহিদুল।

মনিরুল ইসলাম, খায়রুল ইসলাম, আতাউল ইসলাম ও রেজাউল করিমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মামলার নথি অনুযায়ী, ২০১২ সালের ১৯ অক্টোবর নাটোরের বড়াইগ্রামের চান্দাই এলাকার বাসিন্দা রাজশাহী সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রীকে কৌশলে পার্শ্ববর্তী সিংড়া উপজেলার কলম মির্জাপুর গ্রামে নিয়ে যান প্রেমিক সাব্বির আহম্মেদ। পরে একটি হলুদের জমিতে নিয়ে গিয়ে সাব্বির ও তার সহযোগীরা রাতভর মেয়েটিকে পালাক্রমে ধর্ষণ করে চলে যায়।

স্থানীয়রা ভুক্তভোগী শিক্ষার্থীকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেয়। বিষয়টি জানার পর স্বজনরা মেয়েটিকে হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর দিন ভুক্তভোগীর বাবা বাদী হয়ে সাব্বির ও তার ১০ সহযোগীর নামে এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে সিংড়া থানায় মামলা করেন।

পুলিশ ছয়জনকে গ্রেফতার করে। পরবর্তীতে অভিযুক্ত ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। দীর্ঘ ১০ বছরের অধিক সময় মামলার সাক্ষ্য প্রমাণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com