1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনিয়ন ক্যাপিটাল পর্ষদ সভার তারিখ পুনর্নির্ধারণ করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫-এর সংশোধন সংক্রান্ত বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রেক্ষিতে কমিশনের স্পষ্টীকরণ আল-মদিনা ফার্মাসিউটিক্যালসের শেয়ারদর বৃদ্ধির তদন্তে বিএসইসি বালিয়ামারী বাজারে ঘর মেরামতে বাধা ও চাঁদা দাবির অভিযোগ কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারিসহ গ্রেপ্তার-৫ স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৯তম বোর্ড সভা অনুষ্ঠিত শেখ হাসিনা ও ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ

ভৈরবে সেচপাম্প চুরি ও ভাংচুর হওয়ায় সেচ কার্যক্রম বন্ধ, ফসল ক্ষতির আশংখা

  • আপডেট : শনিবার, ১ এপ্রিল, ২০২৩, ৩.৫৭ পিএম
  • ৩১৬ Time View

ভৈরব প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবের কালিকাপ্রসাদ গাজীরটেক এলাকায় সেচপাম্প চুরি ও ভাংচুর হওয়ায় এক সপ্তাহ ধরে সেচ  কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে প্রায় ৪০ একর কৃষিজমি হুমকির মুখে পড়েছে। সেচ বন্ধ থাকায় শতাধিক কৃষক মারাত্নক ক্ষতির সম্মুখীন হচ্ছে। এবিষয়ে মো: শহিদ মিয়া নামে এক ভুক্তভোগী উপজেলা নির্বাহী অফিসার বরাবর ও  ভৈরব থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে জানাযায়, জায়গা সংক্রান্ত শত্রুতার জেরে গত ২৬ মার্চ রাতে আনুমানিক চারটার দিকে প্রতিপক্ষ আবুল কালাম (৫৫), বিজয় (৩০), হুমায়ুন কবির (৪০) ও আঃ সাত্তারসহ অজ্ঞাতনা ৫/৬জন লোক দেশীয় অস্ত্রেও ভয় দেখিয়ে জইল্লার বন কৃষিজমিতে সেচ দেয়া তিনটি সেচপাম্পের মধ্যে একটি চুরি কওে নিয়ে যায় এবং বাকী দুটি পাম্প নষ্ট করা হয়। এসময় সেচ পাম্পের কর্মচারী তুফান বর্মণের আত্নচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে অভিযুক্তরা পালিয়ে যায়। এসময় বিদ্যুতিক পাম্পের ঘর ভাংচুর, দুটি পাম্প ক্ষতিগ্রস্থ করে ৫হাজার টাকা ও একটি পাম্প নিয়ে যায়।

সরেজমিনে জইল্লার বনে গিয়ে দেখা যায়, পাশাপাশি তিনটি সেচ পাম্পের মধ্যে দুটি পাম্পের ক্যাবল ও ফিতা কাটা এবং তিনটি ঘর ভাংচুরের আলামত পাওয়া গেছে। এছাড়াও একটি পাম্প চুরি হয়েছে বলে উপস্থিত কৃষক ও সেচপাম্পের মালিক জানিয়েছেন। তারা বলেন, পাম্প চুরির কিছুদিন আগে কে বা কাহারা আবুল কালাম ও হুমায়ুন কবিরের ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করে একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এঘটনার জেরে গ্রামের নিরিহ মানুষের বিরুদ্ধে মামলা দায়ের করে ফল ব্যবসায়ী আবুল কালাম। ভাংচুরের ঘটনার সাথে যারা জড়িত না তাদেও বিরুদ্ধে শুধু মামলাই দেয়নি। মামলার পর সাধারণ কৃষকের ধানের চাষাবাদ নষ্ট করতে সেচপাম্প চুরি ও ভাংচুর করে আতংক সৃষ্টি করতেছে। সাধারণ কৃষকরা তাদের ফসল রক্ষা ও নিরাপত্তার প্রতিকার চেয়ে দোর্ষীদের বিচার দাবি করেন প্রশাসনের নিকট।

এবিষয়ে অভিযুক্ত হুমায়ুন কবির বলেন, এলাকার মানুষজন আমার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর, মোটরসাইকেলে আগুন দিয়েছে এবং বাঁশঝাড় দিয়ে আমার বাড়ির মুলফটক বন্ধ করে দিয়ে আমার পরিবারকে অবরুদ্ধ করে রেখেছে ১৫দিন ধরে। আমি বিচারের আশায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করায় তারা সেচপাম্প চুরির মিথ্যা নাটক সাজিয়েছে। আমি ঘটনার সঠিক তদন্ত চাই এবং প্রকৃত অপরাধীদের বিচার চাই।

এবিষয়ে কালিকাপ্রসাদ ইউপি চেয়ারম্যান মো: লিটন মিয়া বলেন, কিছুদিন ধওে গ্রামবাসীর মধ্যে পাল্টাপাল্টি ঘটনা ঘটেছে। আমি চেষ্টা করছি দুই পক্ষকে নিয়ে বসে বিষয়টি সামাজিকভাবে মীমাংসা করার জন্য।

এবিয়য়ে উপজেলা নির্বাহী অফিসার সাদিকুর রহমান সবুজ বলেন, সেচপাম্প চুরি ও ভাংচুরের একটি অভিযোগ পেয়েছি। এছাড়াও যার বিরুদ্ধে অভিযোগ তারা বাড়িও অবরুদ্ধ কওে রাখার অভিযোগ শুনেছি। চেষ্টা করছি ইউপি চেয়ারম্যানের মাধ্যমে সেচপাম্প গুলো যেন চালু হয় এবং দুপক্ষের চলমান দ্বন্দ্ব সামাজিকভাবে মীমাংসার করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com