1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
Title :
কুমিল্লায় দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এক মাদক কারবারি গ্রেপ্তার রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে ১ লাখ টাকার ক্যাশব্যাক পেলেন সোহাগ: চেক দিতে আসছেন চিত্রনায়ক আমিন খান অবৈধ ৪৮০ বোতল কোডিন ফসফেট সিরাপসহ ০৩ জনকে রমনা থানাধীন এলাকা হতে গ্রেফতার করেছে র‍্যাব-৩ সিলেটে প্রতিদিন ডিমের দাম উর্ধ্বমূখী, দেখার কেউ নেই দৈনিক নবচেতনা’র ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ‘বাই অনলাইন, পিক-আপ ইন স্টোর’ ও ‘এক্সপ্রেস ডেলিভারি’ সেবা চালু করেছে এপেক্স জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত আধুনিক লাইফস্টাইল ও প্রয়োজনের সমন্বয়ে ঈদবাজারে ইনফিনিক্সের স্মার্টফোন ২৬ বছরের শিক্ষকতা শেষে সহকারী শিক্ষক অমিতেষ সাহাকে রাজকীয় বিদায় সংবর্ধনা সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে ইউনাইটেড ফাইন্যান্স

ট্রাস্ট ইসলামী লাইফের আইপিও আবেদন শুরু ৩ এপ্রিল

  • আপডেট : শনিবার, ১ এপ্রিল, ২০২৩, ১১.০৪ এএম
  • ৪৮১ Time View

পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের অনুমতি পাওয়া ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির আইপিও আবেদন শুরু হবে আগামী ৩ এপ্রিল থেকে। এ আইপিও আবেদন গ্রহণ চলবে ৯ এপ্রিল পর্যন্ত।

ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮৫৩তম কমিশন সভায় কোম্পানির আইপিও অনুমোদন দেওয়া হয়েছে।

বিএসইসির তথ্য অনুযায়ী, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ফিক্সড প্রাইস পদ্ধতিতে আইপিওর মাধ্যমে ১ কোটি ৬০ হাজার শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ১৬ কোটি টাকা তুলবে। এই জন্য প্রতিটি শেয়ারের অফার মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। উত্তোলিত অর্থ সরকারি ট্রেজারি বন্ড, পুঁজিবাজারে বিনিয়োগ, এফডিআর বিনিয়োগ এবং ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করা হবে।

২০২২ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানির একচ্যুয়ারাল ভ্যালুয়েশন রিপোর্ট অনুযায়ী মোট উদ্বৃত্ত ৭৩ লাখ ২০ হাজার টাকা। কোম্পানির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেড।

পুঁজিবাজারে তালিকাভুক্তির পূর্বে কোম্পানিটি কোনো লভ্যাংশ ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com