1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
Title :
নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও শিক্ষা বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক চুয়াডাঙ্গার ৩২তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মেহেদী শাহরিয়ার টাঙ্গাইলে প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় বাজার ব্যবস্থাপনায় প্রতিযোগিতা থাকবে সিন্ডিকেট নয়

ইসির সঙ্গে আলোচনা হবে অর্থহীন

  • আপডেট : বুধবার, ২৯ মার্চ, ২০২৩, ৪.১৭ পিএম
  • ২১৯ Time View

নির্বাচনকালীন সরকার কেমন হবে, তা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে আলোচনা অর্থহীন হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৯ মার্চ) রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

যেহেতু নির্বাচন কমিশন স্বাধীন নয়, সেহেতু আলোচনায় কোনো ফল আসবে না বলে বিএনপির জ্যেষ্ঠ নেতারা মনে করেন। তাই প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে কোনো প্রকার আলোচনায় না বসার সিদ্ধান্ত বিএনপির। তবে বৈঠকের জন্য চিঠি দেয়ায় সিইসিকে বিএনপির স্থায়ী কমিটি ধন্যবাদ দিয়েছেন বলে জানিয়েছেন মির্জা ফখরুল।

এ সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, বাজার নিয়ন্ত্রণে এ সরকার পুরোপুরিভাবে ব্যর্থ। সীমাহীন দুর্ভোগের মধ্যে পড়েছে দেশের মানুষ।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সমমনা দলের নেতাদের সঙ্গে আলোচনার জন্য চিঠির মাধ্যমে আমন্ত্রণ জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বৃহস্পতিবার (২৩ মার্চ) সন্ধ্যায় বিএনপির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

অপরদিকে বিএনপিকে দেয়া সংলাপের আহ্বান ইস্যুতে মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের  প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, অনানুষ্ঠানিক বৈঠকের জন্য দলটিকে চিঠি দেয়া হয়েছে। বিএনপি কোনো এজেন্ডা দিলে কমিশন ভেবে দেখবে। বিএনপিকে সংলাপের আহ্বান জানানো হয়নি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com