বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ফরিদপুরে অস্ত্রসহ রাজবাড়ীর শীর্ষ সন্ত্রাসী মাধব ঘোষ গ্রেপ্তার সুনামগঞ্জে পর্যটকদের নতুন আকর্ষণ ‘বাচ্চু নগর’: পাহাড় আর ফুলের মিতালীতে মুগ্ধ দর্শনার্থী কুমিল্লা চান্দিনা বাসচাপায় এক নারী নিহত কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারে দগ্ধ ৪ মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজারে আকস্মিক পরিদর্শন বাণিজ্যমন্ত্রীর ব্যাংকিং খাতের সংস্কার অব্যাহত থাকবে: অর্থ ও পরিকল্পনামন্ত্রী স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৩তম বোর্ড সভা অনুষ্ঠিত ব্যাচেলর পয়েন্টের সাথে বাংলাদেশের প্রথম এআই অটো জুম ক্যামেরা নিয়ে এলো অপো এ৬এস প্রো ডিজিটাল রূপান্তরে যৌথভাবে কাজ করবে ট্রাস্ট ব্যাংক পিএলসি ও গ্রামীণফোন লিমিটেড ওয়ালটন বাংলাদেশের সক্ষমতা ও আত্মবিশ্বাসের প্রতীক: আর্জেন্টিনার রাষ্ট্রদূত

কাঁটাবনে বহুতল ভবনে আগুন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ১৯৬ Time View

নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীর কাঁটাবন বাটা সিগন্যালে একটি ৯ তলা ভবনের পাঁচ তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। ভবনটি কম্পিউটার সিটি মার্কেট নামে স্থানীয়ভাবে পরিচিত।

সোমবার (২৭ মার্চ) রাত সাড়ে সাতটার দিকে আগুন লাগে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনারুল ইসলাম দোলন।

তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ৭টা ৩৫ মিনিটে ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ শুরু করে। বর্তমানে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।

এদিকে, আগুন নিয়ন্ত্রণের সময় সজীব নামে এক ফায়ার সার্ভিসকর্মী আহত হয়েছেন। রাত ৯টায় তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়েছে।

আগুন লাগার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS