1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
Title :
Financial Statements (Q2) of BANGLADESH NATIONAL INSURANCE COMPANY LIMITED Financial Statements (Q2) of National Bank PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনাইটেড ফাইন্যান্স নবীনগরে ১৫০ প্রধান শিক্ষক পদ শূন্য, সংকটে শিক্ষা ব্যবস্থা হবিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; মৃত্যু নিয়ে রহস্য, পলাতক স্বামী ও স্বজনরা এবি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের অভিষেক অনুষ্ঠিত ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ও ২.৩২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭ মুখ থুবরে পড়েছে যমুনা সেতু-ঢাকা মহাসড়কের বিকল্প পথ; ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স

প্রথমবারের মতো নুসরাত ফারিয়ার বিপরীতে যশ

  • আপডেট : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২, ৪.৩১ পিএম
  • ৪৬৭ Time View

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার সিনেমা দিয়ে চিত্রনায়িকা হিসেবে ক্যারিয়ার শুরু করেন নুসরাত ফারিয়া। পরবর্তীতে দেশের প্রযোজনায় কাজ করলেও যৌথ প্রযোজনার পাল্লাটা ভারী তার। আর এতে দেশের পাশাপাশি ওপার বাংলাতেও তার রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। তাই এবার টলিউডের একক প্রযোজিত সিনেমায় প্রথম দেখা যাবে ফারিয়াকে।
‘রকস্টার’ শিরোনামে সিনেমাটিতে টলিউডের যশ দাশগুপ্তের সঙ্গে জুটি বেঁধেছেন নুসরাত ফারিয়া। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁর নিজের ভেরিফাইড পেইজ থেকে খবরটি নিজেই জানিয়েছেন এই নায়িকা।
বাংলাদেশের শাপলা মিডিয়ার অঙ্গপ্রতিষ্ঠান শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের প্রযোজনায় ‘রকস্টার’ নির্মিত হচ্ছে। পরিচালনা করছেন অংশুমান প্রত্যুষ। মূলত ভারতে মুক্তি পাবে এই সিনেমা। তবে বাংলাদেশেও মুক্তি পেতে পারে বলে জানা গেছে।
অন্যদিকে ফারিয়া কলকাতার একক প্রযোজনার আরও দুটি সিনেমায় চুক্তিবদ্ধ রয়েছেন। সিনেমা দুটি হলো- ‘ভয়’ ও ‘বিবাহ অভিযান টু’। অন্যদিকে বাংলাদেশে মুক্তির অপেক্ষায় আছে নুসরাত ফারিয়া অভিনীত ‘বঙ্গবন্ধু’ ও ‘অপারেশন সুন্দরবন’।

—ইউএনবি

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com