1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
Title :
তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে আইডিএলসি ফাইন্যান্স তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মার্কেন্টাইল ব্যাংক কণ্ঠশিল্পী মাহমুদাকে দিয়ে শুরু করে সাংবাদিক সাকিব সুলেরীকে ব্ল্যাকমেইলের চেষ্টা: অটোরিকশার জাল রশিদ উদ্ধার, পল্টন থানায় অভিযোগ লভ্যাংশ ঘোষণা করেছে জেএমআই হসপিটাল লভ্যাংশ ঘোষণা করেছে গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো লভ্যাংশ ঘোষণা করেছে ন্যাশনাল পলিমার ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বন্ধ থাকবে সব ব্যাংক তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে এশিয়া ইন্স্যুরেন্স বেগম খালেদা জিয়ার নামে সিলেটের পুরানো কারাগারে জায়গায় নির্মাণ হচ্ছে পার্ক শুধু সার্টিফিকেটে লাভ নেই, এআই-এর সঠিক নিয়ম জানতে হবে: শিক্ষামন্ত্রী

লাভসহ টাকা ফেরত চায় পিপলস লিজিংয়ের আমানতকারীরা

  • আপডেট : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ৬.০২ পিএম
  • ২০১ Time View

স্টাফ রিপোটারঃ পিপলস লিজিং আমানতকারীদের কারণে বন্ধ হয়নি। প্রতিষ্ঠানটি বন্ধ হওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক কোনভাবেই দায় এড়াতে পারবে না। লাভসহ টাকা ফেরত দিতে হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির আমানতকারীরা।

মঙ্গলবার (২১ মার্চ) দুপুরের দিকে রাজধানীর বক্স কালভার্ট রোডে পিপলস লিজিং কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশে এ দাবি তুলে ধরেন তারা।

এ সময় তারা বলেন, দুই বছরে বোর্ড কি করেছে আমরা জানি না। তারা টাকা ফেরত দেওয়ার উদ্যোগ নিতে পারেনি। পিপলস লিজিং আমানতকারীদের কারণে বন্ধ হয়নি। এটা বন্ধ হওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক কোনভাবেই দায় এড়াতে পারবে না। আমাদের টাকা অবশ্যই লাভসহ ফেরত দিতে হবে। এছাড়া বোর্ড কবে টাকা ফেরত দিবে সেটাও বলতে হবে।

আমানতকারীরা আরও বলেন, বোর্ড প্রতি মাসে ৫০ হাজার টাকা করে সম্মানী নেন। পিপসল সম্পদ ক্রোক করেনি, খেলাপিদের বিরুদ্ধেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি। বোর্ড মাসে তিনটা করে মিটিং করে। সেখানে আলোচনায় আসে কিভাবে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-বোনাস বাড়ানো যায়। অথচ আমানতকারীদের অবস্থা খুবই করুণ, তারা টাকা রেখে পথে পথে ঘুরছে।

বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপে অবসায়ন হওয়ারও প্রায় চার বছর হলেও এখনো টাকা পাননি আমানতকারী। এ নিয়ে মানববন্ধনে তারা বোর্ডের ওপর ক্ষোভ প্রকাশ করেন। সরকারের প্রতি আকুতি জানিয়ে পিপলস লিজিং এর আমানতকারীর জমানো টাকা ফেরত দাবি করেন।

এ সময় বলা হয়, আর্থিক দৈন্যতায় আমাদের ১৪ জন আমানতকারী মারা গেছেন, অসুস্থতাজনিত অবস্থায় রয়েছেন অনেকে। এ ছাড়া পিকে হালদারসহ আর্থিক অনিয়মে জড়িত তাদের শাস্তির দাবি জানান তারা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com