1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
Title :
১৬ জুন আন্তর্জাতিক গৃহশ্রমিক দিবস পালিত নির্দিষ্ট ব্যবহারকারীদের চাহিদা মাথায় রেখে স্মার্টফোন পোর্টফোলিও সাজাচ্ছে ইনফিনিক্স প্রেমের টানে কথিত চাইনিজ প্রেমিক চীন থেকে নবীনগর শীঘ্রই চালু হচ্ছে সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলাগুলি, গুলিবিদ্ধ ১ যুবককে অপহরণের অভিযোগ  স্কুলে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গুরুতর আহত-১, আটক ৪  চিফ জুডিসিয়ালে রায় চুয়াডাঙ্গায় পৃথক ৩ মামলায় নারীসহ ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড ইরান সঙ্গে চুক্তি স্বাক্ষরিত, শিগগিরই প্রকাশ : ট্রাম্প ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি

কাদের: বিদেশিদের কথায় বাংলাদেশের মানুষ ভোট দেবে না

  • আপডেট : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ২.৪৭ পিএম
  • ৩৭২ Time View

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি যতই নালিশ করুক, বিদেশিদের কথায় বাংলাদেশের মানুষ ভোট দেবে না।

মঙ্গলবার (২১ মার্চ) রাজধানীর বংশালে আয়োজিত ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগের বংশাল ও কোতোয়ালি থানার ৫টি ওয়ার্ড ইউনিটের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিদেশি কূটনৈতিকদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, পৃথিবীর কোনো দেশেই গণতন্ত্র ত্রুটিমুক্ত নয়। যারা বাংলাদেশের গণতন্ত্র নিয়ে কথা বলে, তাদের দেশেই গণতন্ত্র ত্রুটিমুক্ত নয়। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে স্বয়ং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভোট চুরির অপবাদ দিয়েছেন। প্রতিমাসে সেদেশে গণ-গুলি বর্ষণের ঘটনা ঘটে। যা গণতন্ত্রের ওপর আঘাত।

অন্যের সমালোচনা করার আগে নিজ দেশের ভেতরের চিত্রটা দেখা উচিত মন্তব্য করে তিনি বলেন, বাংলাদেশকে ক্রমান্বয়ে ত্রুটিমুক্ত করতে শেখ হাসিনার সরকার কাজ করছে। গণতন্ত্র ও নির্বাচনী ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিকীকরণে আইনগতভাবে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে বিদেশিদের কাছে নালিশের পাশাপাশি লবিস্ট নিয়োগ করেছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির আন্দোলন কাঁদায় আটকে গেছে। আন্দোলনের এ গাড়ি আর উঠবে না। তাদের আন্দোলনে জনগণ নেই। তাদের আন্দোলন নেতাকর্মীদের মধ্যে সীমাবদ্ধ। তাই তাদের এখন অবলম্বন ষড়যন্ত্র, নাশকতা ও চোরা-গুপ্ত পথ। শেখ হাসিনার মতো দেশে এত উন্নয়ন অর্জন কোনো নেতা করতে পারেনি।

সম্মেলনে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দীন রানা। এতে বক্তব্য রাখেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ও মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজাসহ আরও অনেকে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com