1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
Title :
দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা প্রথম কার্যদিবসে লেনদেন ১ হাজার ২ কোটি ঢাকা ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসি পর্ষদ সভা ২৫ জুন মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৮ জুন এবি ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হলেন জনাব মো. ফজলুর রহমান ঋণনির্ভরতা কমিয়ে অর্থের বিকল্প উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, রংপুর অঞ্চলে বন্যার শঙ্কা প্রধানমন্ত্রী হিসেবে প্রথম রাষ্ট্রীয় সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন তারেক রহমান ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা আলোচনার মাধ্যমে অনুষ্ঠিত হলো ১২তম ডিজিটাল সামিট

ফের কর্মী ছাঁটাইয়ের ঘোষণা অ্যামাজনের

  • আপডেট : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ১২.০৪ পিএম
  • ২০৯ Time View

এই বছরের শুরুটা একেবারেই ভাল নয় কর্পোরেটে কর্মরতদের জন্য। এবার ফের একই পথে হাঁটল অ্যামাজন। জানা গেছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরও ৯ হাজারেরও বেশি কর্মীকে ছাঁটাই করা হবে।

সোমবার (২০ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন সংস্থার সিইও অ্যান্ডি জেসি।

এ নিয়ে চলতি বছরে দ্বিতীয়বার কর্মী ছাঁটাইয়ের বিষয়টি ঘোষণা করল অ্যামাজন। এছাড়া গত জানুয়ারিতে ১৮ হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছিল এ সংস্থাটি। ফলে চাকরি হারিয়েছেন এ সংস্থায় কর্মরত অধিকাংশ কর্মীরা।

সম্প্রতি একাধিক তথ্য প্রযুক্তি সংস্থা কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে। এর মধ্যে রয়েছে ডেল। বিশ্বজুড়ে প্রায় ৬ হাজার ৬৫০ জন কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে আমেরিকার টেক্সাসের এ বহুজাতিক সংস্থা। ডেলের মতো কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে অন্য তথ্যপ্রযুক্তি সংস্থাগুলোও। গত নভেম্বরে ৬ হাজার কর্মীকে ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছে এইচপি ইনকর্পোরেশন। সিসকো সিস্টেমস ইনকর্পোরেশন এবং ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস কর্পোরেশনও প্রায় ৪ হাজার কর্মীকে ছাঁটায়ের কথা জানিয়েছে। কর্মী ছাঁটাই করা হয়েছে গুগলের মূল সংস্থা অ্যালফাবেটেও। একসঙ্গে ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছেন গুগল সংস্থার সিইও সুন্দর পিচাই। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটারও একই পথ অনুসরণ করেছিল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com