1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
Title :
নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও শিক্ষা বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক চুয়াডাঙ্গার ৩২তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মেহেদী শাহরিয়ার টাঙ্গাইলে প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় বাজার ব্যবস্থাপনায় প্রতিযোগিতা থাকবে সিন্ডিকেট নয়

বিএনপির ৫৩ নেতা-কর্মী দুই দিনের রিমান্ডে

  • আপডেট : সোমবার, ২০ মার্চ, ২০২৩, ১০.০৬ পিএম
  • ২৩৯ Time View

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রাজধানীর বনানী ক্লাব থেকে আটক মুন্সীগঞ্জ বিএনপির ৫২ নেতা-কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিএনপির ৫৪ নেতাকর্মীকে হাজির করে পুলিশ। এসময় মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক কাজী শরিফুল ইসলাম আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। অপরদিকে আসামি পক্ষের আইনজীবী মহসিন মিয়া ও আব্দুল হান্নান ভুঁইয়া রিমান্ডের আবেদন নাকচ করে জামিনের আবেদন করেন। এছাড়া রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামন নুর বিএনপি নেতা মমিন আলী ও আবদুল কুদ্দুস ধীরনসহ ৫৩ নেতা-কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। একইসঙ্গে অপর আসামি অ্যাডভোকেট শেখ আলাউদ্দিনের রিমান্ডের আবেদন নাকচ করে জামিনের আবেদন মঞ্জুর করেন। 

পুলিশের অপরাধ, তথ্য ও প্রসিকিউশনের উপ কমিশনার আনিসুর রহমান সময়ের আলোকে এ বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, মুন্সীগঞ্জের সিরাজদিখান ও শ্রীনগর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ রোববার রাতে বনানী ক্লাবে বৈঠক করার সময় তাদের আটক করা হয়। আটকদের মধ্যে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান ও শ্রীনগরের বিএনপি নেতা মোমিন আলী ও আবদুল কুদ্দুস ধীরনসহ ৫৪ জন রয়েছেন। 

আরও জানা যায়, মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলার মোমিন আলী মুন্সীগঞ্জ-১ সংসদীয় আসন বিএনপিদলীয় প্রার্থী। তিনি ওমরাহ করতে যাবেন। সে জন্য যাওয়ার আগে তার সংসদীয় এলাকার ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান ও সাবেক চেয়ারম্যান এবং স্থানীয় নেতৃবৃন্দসহ নৈশভোজ করছিলেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সেখান থেকে আটক করে। এ ঘটনায় সোমবার সকালে গোয়েন্দা পুলিশের পরিদর্শক ইকরামুল হালদার বাদী হয়ে বনানী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com