1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
Title :
দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা প্রথম কার্যদিবসে লেনদেন ১ হাজার ২ কোটি ঢাকা ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসি পর্ষদ সভা ২৫ জুন মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৮ জুন এবি ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হলেন জনাব মো. ফজলুর রহমান ঋণনির্ভরতা কমিয়ে অর্থের বিকল্প উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, রংপুর অঞ্চলে বন্যার শঙ্কা প্রধানমন্ত্রী হিসেবে প্রথম রাষ্ট্রীয় সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন তারেক রহমান ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা আলোচনার মাধ্যমে অনুষ্ঠিত হলো ১২তম ডিজিটাল সামিট

১৬ হাজার অবৈধ প্রবাসী গ্রেফতার

  • আপডেট : রবিবার, ১৯ মার্চ, ২০২৩, ১০.১০ পিএম
  • ১৯১ Time View

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ১৬ হাজার ৪৭১ জন অবৈধ প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। দেশটির বসবাস, শ্রম এবং সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে রোববার (১৯ মার্চ) গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৯-১৫ মার্চের মধ্যে তাদের সবাইকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে সৌদি আরবের আবাসিক ব্যবস্থার লঙ্ঘনকারী ৯ হাজার ২৫ জন, সীমান্ত নিরাপত্তা নিয়ম লঙ্ঘনকারী ৫ হাজার ১০৫ জন এবং শ্রম বিধি লঙ্ঘনকারী ২ হাজার ৩৪১ জন।

মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, বর্তমানে ৩ হাজার ২০ জন নারীসহ মোট ১৭ হাজার ২৭০ জন অবৈধ প্রবাসীকে  আইনের মুখোমুখি করা হয়েছে।

এছাড়া আরও প্রায় ৭ হাজার ৭৫৬ জনকে বিচারের মুখোমুখি করার আগে ভ্রমণের নথি পেতে তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে রেফার করা হয়েছে এবং ১২ হাজার ৯৫৮ অবৈধ অভিবাসীকে দেশটি থেকে বিতাড়িত করা হয়েছে।

প্রায় সাড়ে ৩ কোটির জনসংখ্যার দেশ সৌদি আরবে বিপুল সংখ্যক প্রবাসী রয়েছে। দেশটির গণমাধ্যম নিয়মিতভাবে দেশের আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে চলমান দমন ব্যবস্থায় কয়েক হাজার অবৈধ প্রবাসীকে গ্রেফতারের খবর দিয়েছে। গত সপ্তাহেও ১৭ হাজারেরও বেশি এই ধরনের অবৈধ প্রবাসীকে গ্রেফতারে কথা জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com