1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
Title :
৪১৬ কোটি টাকা ঋণ জালিয়াতি মামলায় জনতা ব্যাংকের ৭ কর্মকর্তাকে তলব বিএসইসির মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগে সন্তোষ ডিবিএ তিন কোম্পানির শেয়ার লেনদেন তদন্তের নির্দেশ দিল বিএসইসি আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: মনিরুল হক চৌধুরী কুমিল্লা দাউদকান্দিতে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও ৩ আসামিসহ আটক-৪ শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার: শামা ওবায়েদ বিনিয়োগকারীদের স্বাক্ষর প্রক্রিয়া পুরোপুরি ডিজিটাল হবে: বিএসইসি জীবননগরে মাদকবিরোধী সমাবেশ ও আত্মসমর্পণ অনুষ্ঠানে পুলিশ সুপার রুহুল কবীর খান, “এই জেলায় বসবাস করবেন আর মাদক ব্যবসা করবেন এটা অসম্ভব” ইসলামী ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত দৈনন্দিন ব্যবহারে মসৃণ অভিজ্ঞতা দিচ্ছে ভিভো ওয়াই৫০০

শিবচরে দুর্ঘটনা: ফিটনেস সনদ ছিল না বাসটির

  • আপডেট : রবিবার, ১৯ মার্চ, ২০২৩, ১০.০৫ পিএম
  • ১৭৮ Time View

নিজস্ব প্রতিবেদকঃ মাদারীপুরের শিবচরে দুর্ঘটনাকবলিত বাসটির ফিটনেস সনদ ছিল না। ফিটনেসবিহীন হওয়ায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে হতাহতের ঘটনা ঘটেছে।

রোববার (১৯ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) খুলনা কার্যালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এ সূত্র জানান, খাদে পড়া ইমাদ পরিবহনের বাসটির চলাচলের অনুমতি ছিল না। গত ১৮ জানুয়ারি বাসটির ফিটনেস সনদের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল।

সূত্র আরও জানান, এই একই বাস ২০১৯ সালের ২১ সেপ্টেম্বর রাতে দুর্ঘটনায় পড়ে। গোপালগঞ্জ সদর উপজেলার সোনাশুরে ঢাকা-খুলনা মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিলে চারজন মারা যান। আহত হন আরও ১৫ জন।

বিআরটিএ বলছে, বাসটি সোশ্যাল ইসলামী ব্যাংক, পান্থপথ শাখা ও ইমাদ প্রাইভেট লিমিটেড কোম্পানির যৌথ নামে কেনা। কোম্পানির মালিক হাবিবুর রহমান শেখ। তার বাড়ি গোপালগঞ্জ সদরের আলিয়া মাদ্রাসা রোডের হারুন টাওয়ারে।

এদিকে, ১৯ জন নিহতের ঘটনায় মাদারীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব কুমার হাজরাকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুই কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

এ দুর্ঘটনায় নিহত ১৯ জনেরই পরিচয় জানা গেছে। তাদের মধ্যে পাঁচজন খুলনার। এরা হলেন: খুলনার সোনাডাঙ্গা এলাকার শেখ আহমেদ আলী খানের ছেলে শেখ আব্দুল্লাহ আল মামুন (৪২),নগরীর টুটপাড়া আমতলা এলাকার শাহজাহান মোল্লার ছেলে আশফাকুজ্জামান লিংকন, সাউথ সেন্ট্রাল রোডের চিত্ত রঞ্জন ঘোষের ছেলে চিন্ময় প্রসূন ঘোষ, ডুমুরিয়ার পরিমল সাদুখা ছেলে মহাদেব কুমার সাধু খাঁ ও রাশেদ আলী। এর মধ্যে রাশেদ আলীর বাড়ি সাতক্ষীরা জেলার দেবহাটায় হলেও তিনি খুলনায় শ্বশুর বাড়িতে থাকতেন।

পুলিশ জানায়, রোববার ( ১৯ মার্চ) ভোরে খুলনা থেকে যাত্রী নিয়ে ইমাদ পরিবহনের বাসটি ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। পদ্মাসেতুর আগে ঢাকা-খুলনা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরের কুতুবপুর এলাকায় বাসটির সামনের একটি চাকা ফেটে যায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১৪ জন নিহত হন। এ দুর্ঘটনায় অন্তত ২৯ জনকে আহত অবস্থায় উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পাঁচ্চর রয়েল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দুই জন ও শিবচরের বিভিন্ন হাসপাতালে তিন জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com