1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইটি কনসালটেন্টস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এপেক্স ট্যানারি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে জিকিউ বলপেন পুঁজিবাজারে আসছে কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জি অলরাউন্ড ডিউরেবল চ্যাম্পিয়ন ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি সি১০০ কমিউনিটি ক্যাশ অ্যাপে BO অ্যাকাউন্ট খোলার সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২ ৭ দিনের মধ্যে লবণ আমদানির আদেশ বাতিলের আলটিমেটাম; অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি নারী উদ্যোক্তা ও দেশীয় উদ্যোগের সাফল্য উদযাপনে আইডিএলসি পূর্ণতা উৎসব ২০২৬ তরুণদের মাঠে ফেরাতে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে- আসাদুল হাবিব দুলু

একলাফে সোনার ভরি লাখ ছুঁইছুঁই

  • আপডেট : শনিবার, ১৮ মার্চ, ২০২৩, ১০.১০ পিএম
  • ২১৫ Time View

দেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রতি ভরি স্বর্ণের দাম হয়েছে প্রায় লাখ টাকা। একদিনেই প্রতি ভরিতে দাম বাড়লো ৭ হাজার ৬৯৮ টাকা। নতুন দামে ভাল মানের এক ভরি স্বর্ণের দাম পড়বে ৯৮ হাজার ৭৯৪ টাকা।

শনিবার (১৮ মার্চ) রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, নতুন দাম রোববার (১৯ মার্চ) থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার দাম সমন্বয় করা হয়েছে।

নতুন দাম অনুসারে, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১. ৬৬৪ গ্রাম) সোনার দাম হবে ৯৮ হাজার ৭৯৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের সোনার ভরি পড়বে ৯৪ হাজার ৩০৩ টাকা, ১৮ ক্যারেটের ভরি ৮০ হাজার ৮৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম হবে ৬৩ হাজার ৩০১ টাকা।

এদিকে সোনার দাম বাড়ানো হ‌লেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটের রুপার দাম প্রতি ভ‌রি ১ হাজার ৭১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের দাম ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেট ১৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১০৫০ টাকায় অপরিবর্তিত আছে।

বিশ্ববাজারে স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারেও তা সমন্বয় করা হয়েছে বলে জানায় বাজুস। তথ্যমতে, প্রতি আউন্স স্বর্ণের দাম একদিনের ব্যবধানে প্রায় ৭০ ডলার বেড়ে হয়েছে ১ হাজার ৯৯০ ডলার। 

এর আগে চলতি বছরের ১৪ জানুয়ারি দেশের ইতিহাসে সর্বোচ্চে ওঠে সোনার দাম। সে সময় ২২ ক্যারেটের সোনার দাম বেড়ে দাঁড়ায় ৯৩ হাজার ৪২৯ টাকায়।

এরপর ফেব্রুয়ারির ৫ ও ২৬ তারিখে দু’দফা কমানো হয় সোনার দাম। কমানো দাম অনুযায়ী শ‌নিবার (১৮ মার্চ) পর্যন্ত ২২ ক্যারেটের সোনার ভরি বিক্রি হচ্ছে ৯১ হাজার ৯৬ টাকায়। সেই হিসাবে ভালো মানের সোনার ভরি একলাফে সাড়ে সাত হাজারেরও বেশি টাকা বাড়ানো হলো। সোনার নতুন এ দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com