1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
Title :
ঋণ জালিয়াতি ঠেকাতে মাঠে সম্মিলিত ইসলামী ব্যাংক, ১০ হাজার মামলা আমিনবাজারে চীনা কোম্পানির প্রকল্প, বর্জ্য থেকে হবে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ বন্ধ শিল্পকারখানা চালু ও বিনিয়োগে ৪১ হাজার কোটি টাকার উদ্যোগ বিএসইসির নির্বাহী পরিচালকদের নতুন দায়িত্ব বণ্টন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন খালিদ মাহমুদ মিল্টন বিজনেস এলিট ক্লাবের নতুন সদস্য সাংবাদিক সালাম মাহমুদ ও হাফিজ রহমান নড়াগাতীতে দুই ইউনিয়নের সংঘর্ষ, আহত ১৫ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা

ওয়ানডে ক্রিকেটে নতুন রেকর্ড সাকিবের

  • আপডেট : শনিবার, ১৮ মার্চ, ২০২৩, ৭.৫০ পিএম
  • ২০০ Time View

ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে ৩০০ উইকেট ও ৭ হাজার রানের কীর্তি ছিল কেবল সনাথ জয়সুরিয়া ও শহীদ আফ্রিদির। সে ক্লাবে এবার যোগ দিলেন সাকিব আল হাসানও। তবে টাইগার অলরাউন্ডার সবচেয়ে কম ম্যাচ খেলে এ মাইলফলক স্পর্শ করার রেকর্ড গড়েছেন।

ইংল্যান্ড সিরিজে ৩০০ ‍উইকেটের মাইলফলক স্পর্শ করা সাকিব শনিবার (১৮ মার্চ) আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৯৩ রানে আউট হওয়ার আগে ছুঁয়ে ফেলেন ৭ হাজার রানের মাইলফলক। ২১৬ ইনিংস শেষে তার রান এখন ৭০৬৯ রান।

রানের হিসেবে এমন অর্জনে সাকিব অবশ্য তামিমের পেছনে আছেন। টাইগার ওপেনার অনেক আগেই ৭ হাজার করেছেন, স্পর্শ করেছেন ৮ হাজার রানের মাইলফলকও। তবে ৩০০ উইকেট আর ৭ হাজার রানের হিসেবে বাংলাদেশিদের মধ্যে এমন কীর্তি আছে কেবল সাকিবেরই। আন্তর্জাতিক ক্রিকেটের হিসেবে অবশ্য তৃতীয়।

লঙ্কান কিংবদন্তি সনাথ জয়সুরিয়া ও পাক কিংবদন্তি শহীদ আফ্রিদিরি পর এমন কীর্তি গড়লেন টাইগার অলরাউন্ডার। মাইলফলক স্পর্শ করার ক্ষেত্রে পেছনে থাকলেও, তাদের তুলনায় কম ম্যাচ খেলে দ্রুততমর রেকর্ড গড়েছেন সাকিব।

৭ হাজার রান ও ৩০০ উইকেটের ক্লাবে প্রবেশ করতে টাইগার অলরাউন্ডারের লেগেছে ২২৮ ম্যাচ।  এ কীর্তি গড়তে লঙ্কান কিংবদন্তি জয়সুরিয়ার লেগেছিল ৩৯৭ ম্যাচ। ২০০৭ সালে কলম্বোয় বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ওয়ানডে ক্যারিয়ারে জয়সুরিয়া যখন ৩০০ উইকেট তুলে নেন, তখন অবশ্য তার রান ছাড়িয়ে গিয়েছিল ১২ হাজার।

অন্যদিকে এ মাইলফলক স্পর্শ করতে আফ্রিদির লেগেছিল ৩৪১ ম্যাচ। ২০১২ সালের এশিয়া কাপে ভারতের বিপক্ষে ম্যাচে ৭ হাজার রানের ক্লাবে প্রবেশ করার দিন তার উইকেট সংখ্যা ছিল ৩৪৩।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com